বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ, আবাসন খাতের উন্নয়নে ৬ দফা প্রস্তাবনা উপস্থাপন   শিক্ষার্থীদের আন্দোলনে সালমান খানের সমর্থন, লিখলেন ‘এটাই সঠিক পথ’   ইকনের পড়াশোনার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী   রাষ্ট্রপতি পদে পরিবর্তন নিয়ে নতুন আলোচনা   দিল্লি পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য নাসিরুদ্দিন শাহের   আন্দোলনের চাপে আতঙ্কিত মোদি সরকার   পাবনা জেলা যুবদল সদস্য কেরামত আলীকে কারণ দর্শানোর নোটিশ   
আরও ১০ জেলায় মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা চালু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১০:২৪ এএম   (ভিজিট : ৬১)

দেশের আরো ১০ জেলায় মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু হয়েছে। আইনগত সহায়তা প্রদান (সংশোধন) আইন অনুযায়ী বগুড়া, ঠাকুরগাঁও, পটুয়াখালী, ভোলা, নাটোর, যশোর, শরীয়তপুর, কক্সবাজার, পঞ্চগড় ও টাঙ্গাইলে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা (প্রি-কেইস মেডিয়েশন) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছে, এর মাধ্যমে দেশের বিচারপ্রার্থী অসহায় মানুষের আইনি সেবা প্রাপ্তির অধিকার আরও গতিশীল ও কার্যকর হবে বলে। একই সঙ্গে প্রান্তিক জনগণ আদালতের দীর্ঘসূত্রতা ও ব্যয়ভার থেকে মুক্তি পাবেন বলে জানিয়েছেন।

আইনগত সহায়তা প্রধান আইনের তফসিলভুক্ত সাতটি বিষয়ে আদালতে মামলা দায়েরের তথ্য তুলে ধরে আইনমন্ত্রী জানান, এরমধ্যে প্রকল্পভুক্ত ২০ জেলায় স্পেশাল মেডিয়েটরের মাধ্যমে পরিচালিত মধ্যস্থতা কার্যক্রমে অভাবনীয় সাফল্য এসেছে। 

আইন অনুযায়ী পারিবারিক আদালত আইন, বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন, সিভিল জজ আদালতে এক্তিয়ারভুক্ত বণ্টন সম্পর্কিত বিরোধ, স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্টের সেকশন ৯৬ এ উল্লেখিত অগ্রক্রয় সম্পর্কিত বিরোধ, নন-অ্যাগ্রিকালচারাল টেন্যান্সি অ্যাক্টের সেকশন ২৪ এ উল্লেখিত অগ্রক্রয় সম্পর্কিত বিরোধ, পিতা-মাতার ভরণ পোষণ সম্পর্কিত বিরোধ, যৌতুক সম্পর্কিত অভিযোগের মামলা গত বছরের চার মাসে (ফেব্রুয়ারি থেকে মে) ছিল ১১ হাজার ২৮০টি, চলতি বছরের একই সময়ে তা কমে হয়েছে ৪ হাজার ২৮৪টি। নতুন মামলা দায়েরের হার শতকরা ৬২ দশমিক ০২ শতাংশ কমে গেছে। এটি আমাদের বিচার ব্যবস্থায় মামলার জট কমানোর ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত বলে অনুষ্ঠানে জানানো হয়।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]