প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১১:১২ এএম (ভিজিট : ৭১)

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার এ ম্যাচে রোববার (২০ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল।
সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা। পুরো টুর্নামেন্টজুড়ে অপরাজিত থাকা লিওনেল স্কালোনির দল ফাইনালেও পরিচিত ছকেই মাঠে নামতে পারে।
স্কালোনি ৪-৪-২ ফরমেশনেই আস্থা রাখবেন বলে ধারণা করা হচ্ছে। গোলপোস্টে থাকবেন নির্ভরযোগ্য এমিলিয়ানো মার্তিনেজ। রক্ষণভাগে নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ ও নিকোলাস তালিয়াফিকোকে দেখা যেতে পারে।
মাঝমাঠে লিয়ান্দ্রো পারেদেসের সঙ্গে থাকবেন রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। এই চারজনের ওপরই থাকবে মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রাখার দায়িত্ব।
আক্রমণভাগে অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে জুটি বাঁধবেন হুলিয়ান আলভারেজ। চলতি বিশ্বকাপে মেসি ইতোমধ্যে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন। অন্যদিকে আলভারেজও গুরুত্বপূর্ণ সময়ে গোল করে দলকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছেন।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ।
ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো।
মিডফিল্ডার: রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।