সোমবার ২০ জুলাই ২০২৬ ৫ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: মাত্র এক গোল হজম করে গোল্ডেন গ্লাভস জিতলেন সিমন   বিশ্বকাপে দুই গোল্ডেন বুট জেতা প্রথম ফুটবলার এমবাপ্পে   বিশ্বকাপ জিতে স্পেন কত পেল, আর্জেন্টিনার কত?   পরাজয়ের পরও খেলোয়াড়দের মহান থাকার আহ্বান আর্জেন্টিনা কোচের   প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খান   ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে অবিশ্বাস্য কীর্তি ইয়ামালের   আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন স্পেন   
জুলাই যেন আর্জেন্টিনার জন্য ‘অভিশপ্ত’ বিশ্বকাপের ৩ ফাইনালে ৩ হার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ২:২১ পিএম   (ভিজিট : ৬৬)

আরও একটা বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামী ২০ জুলাই বিশ্বকাপের এই চূড়ান্ত লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। তবে এই ম্যাচের আগে দলটাকে শঙ্কায় রেখেছে ‘জুলাই’। কারণ ইতিহাস বলছে এই মাসে কখনোই বিশ্বকাপ জেতেনি আর্জেন্টিনা, ৩ ফাইনাল খেলে হেরেছে ৩টিতেই। এবারের ফাইনাল সেই ইতিহাস বদলে দেওয়ার সুযোগ এনে দিয়েছে দলটির সামনে।

আর্জেন্টিনা এর আগে তিনবার বিশ্বকাপ জিতেছে। ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালে শিরোপা ঘরে তোলে তারা। তবে এই তিনটি জয়ের কোনোটিই জুলাই মাসে আসেনি।

১৯৭৮ সালে নিজেদের মাটিতে প্রথম শিরোপা জেতে আর্জেন্টিনা। সেই ফাইনাল হয়েছিল ২৫ জুন। নেদারল্যান্ডসকে ৩-১ গোলে হারিয়ে প্রথম বিশ্বকাপ জেতে তারা।

১৯৮৬ সালে মেক্সিকোতে দ্বিতীয় শিরোপা জেতে আর্জেন্টিনা। দিয়েগো ম্যারাডোনার হাত ধরে আসা সেই ফাইনালও হয়েছিল জুন মাসে, ২৯ তারিখে। পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারিয়েছিল তারা।

সবশেষ ২০২২ সালে কাতারে তৃতীয় শিরোপা জেতে আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বে ফ্রান্সকে হারিয়ে সেই জয় আসে। তবে সেই ফাইনাল হয়েছিল ডিসেম্বর মাসে, ১৮ তারিখে। কারণ কাতারের গরম আবহাওয়ার জন্য সেবার বিশ্বকাপ শীতকালে আয়োজন করা হয়েছিল।

৩ বিশ্বকাপ জিতলেও আর্জেন্টিনা ফাইনালে খেলেছে সব মিলিয়ে ৬ বার। বাকি তিন ফাইনালের তিন বারই খেলা হয়েছে এই জুলাই মাসে। প্রথম বিশ্বকাপের ফাইনালে খেলা হয়েছিল ১৯৩০ সালের ৩০ জুলাই। সেদিন উরুগুয়ের কাছে ৪-২ গোলে হারে আর্জেন্টিনা।

এরপরের জুলাই মাসে বিশ্বকাপে ফাইনালটা আর্জেন্টিনা খেলেছে ১৯৯০ সালে। দিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা সেবার ৮ জুলাই মাঠে নেমে জার্মানির কাছে হারে ১-০ গোলে। 

জুলাইয়ের ফাইনালের তেঁতো স্বাদ মেসিও নিয়েছেন। ২০১৪ বিশ্বকাপের ফাইনাল হয়েছিল ১৩ জুলাই। সেবারও ১-০ গোলে জার্মানির কাছে হারতে হয় আর্জেন্টিনাকে।

এবার ২০২৬ বিশ্বকাপের ফাইনালও হচ্ছে জুলাই মাসেই। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো মিলে আয়োজিত এই বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ২০ জুলাই। স্পেনের বিপক্ষে এই ম্যাচ জিততে পারলে জুলাই মাসে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতার রেকর্ড গড়বে আর্জেন্টিনা।

লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপে দলটির সামনে তাই দুটো লক্ষ্য। একদিকে শিরোপা ধরে রাখা, অন্যদিকে নতুন এক ইতিহাস গড়া।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]