রবিবার ১৯ জুলাই ২০২৬ ৪ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: ইরানের হামলায় জর্ডানে ২ মার্কিন সেনা নিহত   আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে বিপদে স্পেন   সৌদিতে হামলা মানেই পাকিস্তানে হামলা, তেহরানকে কড়া সতর্কবার্তা ইসলামাবাদের   বিশ্বকাপ ফাইনালের টিকিটে আগুন, একটির দাম ৩৪ লাখ   রাজাকারদের বর্জন করতে হবে, না হলে বাংলাদেশ থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী   ফিফার বিশ্বকাপ লভ্যাংশ থেকে অর্থ পাবে বাংলাদেশও   আবারও কলকাতায় আসছেন মেসি, ঢাকায় আসবেন কি বিশ্বজয়ী তারকা?   
এই বিপদে আপনাদের একা ফেলে যাব না: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ২:০৬ পিএম   (ভিজিট : ৫৭)

মাতামুহুরী নদীর তীব্র স্রোত আর ভাঙনে চকরিয়ার বিস্তীর্ণ জনপদ এখন বিপর্যস্ত। চোখের নিমেষে বিলীন হয়ে গেছে অনেকের মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও। এমন এক দুর্যোগপূর্ণ মুহূর্তে চকরিয়ার প্লাবিত এলাকা ও নদীর তীরে ঘরবাড়ি হারানো মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া-মাতামুহুরী) আসনের সংসদ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (১৭ জুলাই) সকাল থেকেই তিনি সড়ক পথে চকরিয়া উপজেলার বিভিন্ন প্লাবিত এলাকা চষে বেড়ান। সরেজমিনে পরিদর্শন করেন ফাঁসিয়াখালী, বরইতলী, পহরচাঁদা, হারবাং, কাকারা, সুরাজপুর-মানিকপুর, লক্ষ্যারচর, এবং চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কুচপাড়ার মতো চরাঞ্চল ও নদীভাঙন কবলিত এলাকাগুলো। সেখানে নদীর করাল গ্রাসে ঘরবাড়ি হারানো মানুষের আর্তনাদ স্বচক্ষে দেখেন এবং তাঁদের সান্ত্বনা দেন। দুর্গতদের মাঝে নিজের হাতে তুলে দেন জরুরি ত্রাণসামগ্রী, শুকনো খাবার ও সুপেয় পানি।

বানভাসি মানুষের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা জনগণের সরকার, তাই সবসময় আপনাদের পাশেই আছি। যেকোনো দুর্যোগ মোকাবিলা করার সব ধরনের প্রস্তুতি আমাদের সরকারের রয়েছে। বন্যা কবলিত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি দলীয়ভাবেও আমরা কাজ করছি। এই বিপদে আপনাদের একা ফেলে যাব না, সহযোগিতার এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

দেশের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে তিনি জানান, ইতিমধ্যে দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তার একটি সঠিক চিত্র তুলে আনতে সরকারিভাবে জরিপ চালানো হচ্ছে। রাস্তাঘাট, ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, গবাদিপশু এবং ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণ করে এই জরিপের ফলাফলের ভিত্তিতেই ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষের পাশে দাঁড়ানো হবে।

জরুরি ত্রাণ তৎপরতা প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, বন্যাদুর্গত এলাকায় যেখানে তাৎক্ষণিকভাবে রান্না করা খাবারের প্রয়োজন ছিল, সেখানে তা পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি শুকনো খাবার ও অন্যান্য সুবিধা দিতে প্রশাসন ও দলের নেতা-কর্মীরা একযোগে কাজ করছেন।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না এমপি, জেলা প্রশাসক আব্দুল মান্নান, জেলা পরিষদ প্রশাসক এ টি এম নুরুল বশর চৌধুরী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার ও সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব।

এছাড়া রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মু ফখরুদ্দীন ফরায়েজী এবং চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সফরসূচি অনুযায়ী, শনিবার (১৮ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণের নির্ধারিত কর্মসূচি রয়েছে। 









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]