বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: ইংল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার একাদশে বড় চমক   স্থানীয় নির্বাচন সামনে, ২৭ আগস্ট চূড়ান্ত হচ্ছে ভোটকেন্দ্র   খেলার মাঠ ও সব পার্ক হবে দখলমুক্ত, সংসদে প্রধানমন্ত্রী   জনগণের ক্ষোভের বিস্ফোরণেই ঘটেছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান: রাষ্ট্রপতি   বৈরি আবহাওয়ায় অনুপস্থিতদের পুনঃপরীক্ষার সুযোগ দেওয়া হবে: সংসদে শিক্ষামন্ত্রী   মন্ত্রীর পদত্যাগের দাবি প্রত্যাহার, নতুন ৬ দফা প্রকাশ শিক্ষার্থীদের   বৃষ্টিতে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের জন্য সুখবর   
দেশের আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত, যা জানাল আবহাওয়া অফিস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ২:১০ পিএম   (ভিজিট : ১০৩)

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে এমন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। 

এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি ঝরেছে সিলেটে ৩৬ মিলিমিটার।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]