বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: ইংল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার একাদশে বড় চমক   স্থানীয় নির্বাচন সামনে, ২৭ আগস্ট চূড়ান্ত হচ্ছে ভোটকেন্দ্র   খেলার মাঠ ও সব পার্ক হবে দখলমুক্ত, সংসদে প্রধানমন্ত্রী   জনগণের ক্ষোভের বিস্ফোরণেই ঘটেছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান: রাষ্ট্রপতি   বৈরি আবহাওয়ায় অনুপস্থিতদের পুনঃপরীক্ষার সুযোগ দেওয়া হবে: সংসদে শিক্ষামন্ত্রী   মন্ত্রীর পদত্যাগের দাবি প্রত্যাহার, নতুন ৬ দফা প্রকাশ শিক্ষার্থীদের   বৃষ্টিতে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের জন্য সুখবর   
যে দোয়া পড়লে আল্লাহর হেফাজতে থাকবেন
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১২:০৬ পিএম   (ভিজিট : ৬০)

নিরাপত্তা মানুষের জীবনের বড় চাওয়া। নিরাপদ থাকতে মানুষ কত কাঠখড় পুড়ায় তার কোনো শেষ নেই। মানুষ কীভাবে নিরাপদ থাকতে পারে এবং নিরাপদে দিনমান কাটাতে পারে— এ জন্য আল্লাহর রাসুল (সা.) বিভিন্ন আমল বাতলে দিয়েছেন। এখানে পাঠকদের জন্য দুইটি দোয়া বা আমল উল্লেখ করা হলো।

আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর বিভিন্ন দোয়ার মধ্যে এই দোয়া অন্যতম। (আবু দাউদ, হাদিস : ১৫৪৫)

আরবি :

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ وَتَحَوُّلِ عَافِيَتِكَ وَفُجَاءَةِ نِقْمَتِكَ وَجَمِيعِ سَخَطِكَ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন জাওয়ালি নি‘মাতিকা, ওয়া তাহাওউলি আফিয়াতিকা, ওয়া ফুজাআতি নিকমাতিকা, ওয়া জামিয়ি সাখাতিকা।

অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই আপনার নিয়ামতে   বিলুপ্তি, আপনার অনুকম্পার পরিবর্তন, আকস্মিক শাস্তি এবং আপনার সব ক্রোধ থেকে।

নিরাপদে থাকার আমল

ইসলামের তৃতীয় খলিফা উসমান (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি সকাল-সন্ধ্যা এই দোয়া তিনবার পড়বে তাকে ওই দিন ও রাতে কোনো বিপদ আক্রান্ত করবে না।’

দোয়াটি হলো (আরবি) :

بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

উচ্চারণ : বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মায়াছমিহি শাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামায়ি ওয়াহুয়াস সামিউল আলিম।

অর্থ : সেই আল্লাহর নামে শুরু করছি। যে নামের সঙ্গে কোনো কিছুই অনিষ্ট করতে পারে না। না ভূমণ্ডলে এবং না নভোমণ্ডলে। তিনিই সর্বশ্রোতা, সর্ব জান্তা।

উসমান (রা.) হতে হাদিসটির বর্ণনাকারী ছিলেন আবান (রহ.)। তিনি একদা পক্ষাঘাতে আক্রান্ত হয়ে পড়েন। তার আক্রান্ত হওয়া দেখে যে লোক হাদিসটি তার মাধ্যমে শুনেছিল, অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। আবান বলেন, আমি তাকে বললাম, তাকিয়ে দেখার কি আছে! আমি উসমান (রা.)-এর সূত্রে মিথ্যা বর্ণনা করিনি। উসমান (রা.) নবী করীম (সা.) হতে মিথ্যা বলেননি। আজ আমি কোনো কারণে রেগে যাওয়ায় তা পড়তে ভুলে গিয়েছিলাম। (সুনানে আবু দাউদ, হাদিস : ৫০৮৮)

বিশ্ব বিখ্যাত তাফসিরবিদ কুরতুবি বলেন, হাদিসটি সহিহ এর এর আমলও যথার্থ। আমি পরীক্ষা করে তা সত্য পেয়েছি। হাদিসটি শোনার পর থেকে আমি এই আমল ছাড়িনি। তাই আমাকে কোনো কিছু ক্ষতি করতে পারেনি। একবার মদিনায় আমাকে একটি বিচ্ছু দংশন করেছিল। এতে আমি চিন্তিত হয়ে পড়লাম। পরে আমার মনে পড়েছিল, ওই দিন আমলটি করতে আমি ভুলে গিয়েছিলাম। (আল ফুতুহাতুর রাব্বানিয়া : ৩/১০০)










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]