বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: ‘চাইলে হোয়াইট হাউসের ভেতরেই ট্রাম্পকে হত্যা করতে পারে ইরান’   শিক্ষার্থীদের স্বার্থই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: মাহদী আমিন   স্ত্রী পাল্টাতে পারবেন, কিন্তু প্রতিবেশী পাল্টাতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী   চট্টগ্রাম ছাড়া সারা দেশে বুধবার এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে   বাংলাদেশ ব্যাংকে বসছে ১১ ব্যক্তির দুর্নীতি অনুসন্ধানে যৌথ তদন্ত টিম   শেখ হাসিনা দেশে ফিরলেই আদালতের রায় কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী   অবসরে গেলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম   
ইংল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের আগে মেসির বিশেষ বার্তা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১১:২৪ এএম   (ভিজিট : ৮১)

ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও পোস্ট করেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। তবে এবার ম্যাচ নিয়ে কোনো বার্তা নয়, বরং বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনা দলের ঘাঁটি হিসেবে ব্যবহৃত কানসাস সিটিকে বিদায় জানিয়েছেন তিনি। প্রতিবেদন টিওয়াইসি স্পোর্টসের। 

ইনস্টাগ্রামে শেষ অনুশীলনের কয়েকটি ছবি শেয়ার করে মেসি লিখেছেন, ‘কানসাস সিটিতে শেষ দিন। সবকিছুর জন্য ধন্যবাদ!’

এই পোস্টটি আর্জেন্টিনা দলের জন্যও ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। ঐতিহ্যবাহী বিদায়ী বারবিকিউ আয়োজনের পর দলটি আনুষ্ঠানিকভাবে কানসাস ছাড়ার প্রস্তুতি নেয়। বিশ্বকাপ শুরুর আগে থেকেই কানসাস সিটিকে নিজেদের বেস ক্যাম্প হিসেবে বেছে নিয়েছিল লিওনেল স্কালোনির দল।

গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ খেলতে আর্জেন্টিনা দল বিভিন্ন শহরে গেলেও, ম্যাচ শেষে আবার কানসাসে ফিরে এসে প্রস্তুতি চালিয়ে যান। তবে নকআউট পর্বে সেই রুটিনে পরিবর্তন আসে। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের পর দলটি মায়ামিতে অবস্থান করে এবং পরে মিশরের বিপক্ষে ম্যাচ খেলতে আটলান্টায় যায়। এরপরও একবার কানসাসে ফিরে এলেও এবার সেই অধ্যায়ের সমাপ্তি ঘটল।

এখন থেকে আর্জেন্টিনা আর কানসাসে ফিরবে না। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের ফল যাই হোক, দলের পরবর্তী গন্তব্য হবে অন্য শহর। ফাইনালে উঠতে পারলে তারা নিউ জার্সিতে শিরোপা নির্ধারণী ম্যাচ খেলবে। আর সেমিফাইনালে হারলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে যাবে মায়ামিতে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]