শুক্রবার ১০ জুলাই ২০২৬ ২৫ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: অক্টোবরের প্রথম সপ্তাহেই ভোট, হাওর অঞ্চল থেকে শুরু হতে পারে নির্বাচন   জুলাই অভ্যুত্থানের পর পলাতক ৫৭ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত   প্রশাসনে বড় পদোন্নতি, যুগ্ম সচিব হলেন ১৭৯ কর্মকর্তা   বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন ভাঙতে পারে যাদের   মৃত্যুর পরও কি মানুষের আমলনামায় সওয়াব যোগ হয়?   অনেক রক্ত ও আন্দোলনের বিনিময়ে বিএনপি ক্ষমতায় এসেছে: রিজভী    আবাসন খাতে বিনিয়োগে বাধা, সরকারের হস্তক্ষেপ চায় রিহ্যাব   
খামেনির মরদেহ কারবালায় নেওয়া হয়েছে, আজ দাফন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৪:৪২ পিএম   (ভিজিট : ৩৯)

মার্কিন হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ ইরাকের পবিত্র শহর কারবালায় পৌঁছেছে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে লাখো ভক্ত ও অনুসারীর উপস্থিতিতে শোকযাত্রা ও জানাজার আয়োজন করা হয়। এ তথ্য জানিয়েছে রয়টার্স।

তেহরান ও কোমে রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ নেওয়া হয় ইরাকের নজফ ও কারবালায়। ছয় দিনব্যাপী শোকযাত্রার অংশ হিসেবে আজ অনুষ্ঠিত হচ্ছে জানাজা ও দাফন প্রক্রিয়ার শেষ আনুষ্ঠানিকতা।

কারবালায় শেষ শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ আবার ইরানে ফিরিয়ে নেওয়া হবে। পরে মাশহাদের একটি মাজার কমপ্লেক্সে তাকে দাফন করা হবে। গত ৩ জুলাই থেকে তাকে কেন্দ্র করে আনুষ্ঠানিক শোকযাত্রা শুরু হয়।

অন্যদিকে, লেবাননের বৈরুতেও আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণে শোকযাত্রার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে টেলিভিশনে ভাষণ দেন হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম। পাশাপাশি, মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত খামেনির কমপ্লেক্সের একটি ভিডিও প্রকাশ করেছে তেহরান।











  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]