বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ ২৪ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: বিশ্বকাপ চলাকালেই আর্জেন্টিনা ফুটবল সংস্থার বিরুদ্ধে অর্থপাচারের তদন্তে এফবিআই   শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত সম্পন্ন, অভিযুক্ত হচ্ছেন যারা   ক্ষতিগ্রস্ত ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে যা বললেন অর্থমন্ত্রী   চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে চলেছে   রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড়ধসে নিহত ৭ শিক্ষার্থী   হৃদরোগে আক্রান্ত জাহিদ হাসান টুকুনকে হাসপাতালে দেখতে গেলেন প্রতিমন্ত্রী অমিত   ‘এ তো দিনের আলোতে ডাকাতি’, আর্জেন্টিনা-মিশর ম্যাচ নিয়ে মরিনিয়োর বিস্ফোরক মন্তব্য   
রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ মিসর, বিশ্বকাপকে ‘সাজানো’ বললেন ফুটবলার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৯:১৩ এএম   (ভিজিট : ৩৫)

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে একসময় ২-০ গোলে এগিয়ে ছিল মিসর। কিন্তু ১৩ মিনিটে টানা তিন গোল হজম করে ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় আফ্রিকার দলটিকে। নাটকীয় এই হারের পর ক্ষোভ ঝাড়লেন মিসরের ফরোয়ার্ড মোস্তফা জিকো। রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি পুরো টুর্নামেন্ট নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এনসো ফের্নান্দেসের গোলে জয় পায় আর্জেন্টিনা। গোলের আগে মোহামেদ সালাহ আর্জেন্টিনার বক্সে পড়ে যান। যদিও রেফারি ও ভিএআরের নজর এড়িয়ে যায় তা। ফলে ম্যাচ শেষে জিকো বলেন, ‘রেফারি (ন্যায্য নন) একটি পুরো দেশের পরিশ্রম নষ্ট করে দিচ্ছেন। তিনি আমাদের লক্ষ্য করছেন, কারণ আমরা যাতে আর্জেন্টিনাকে হারাতে না পারি! একটি সাজানো টুর্নামেন্ট... আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর তিনিই সর্বোত্তম পরিকল্পনাকারী।’

ম্যাচে জিকো ছিলেন মিসরের অন্যতম সেরা খেলোয়াড়। ৫৮ মিনিটে তাঁর একটি গোল ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পর্যালোচনার পর বাতিল হয়। তবে ৬৭ মিনিটে আবারও গোল করে মিসরকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। সেই ব্যবধান ধরে রাখলেই কোয়ার্টার ফাইনালে উঠত মিসর।

কিন্তু শেষ দিকে বদলে যায় ম্যাচের চিত্র। ৭৯তম মিনিটে ক্রিস্তিয়ান রোমেরো ব্যবধান কমান। ৮৩ মিনিটে লিওনেল মেসি সমতা ফেরান। এরপর যোগ করা সময়ে এনসো ফের্নান্দেসের গোলে ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

এই নাটকীয় পরাজয়ের পরই রেফারিং নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন জিকো। তাঁর অভিযোগ, ম্যাচের রেফারিং মিসরের বিপক্ষে গেছে এবং তাতে একটি পুরো দেশের পরিশ্রম নষ্ট হয়েছে। যদিও কোন সিদ্ধান্তের কথা তিনি বলেছেন, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু উল্লেখ করেননি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]