মঙ্গলবার ৭ জুলাই ২০২৬ ২৩ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: ‘দলের ঊর্ধ্বে নিজেকে ভাবেন নেইমার, বিস্ফোরক মন্তব্য’   ছয় দিনে দেশে এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকার রেমিট্যান্স   ব্রাজিলের পরিণতি দেখে সতর্ক আর্জেন্টিনা   আলীকদমে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণ নাশের হুমকি এবং প্রতিশোধ, মোটরসাইকেল চুরির অভিযোগ   প্রধানমন্ত্রীর সফল সফরের পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার   টানা বর্ষণ-উজানের পানিতে ১৪ জেলা বন্যার ঝুঁকিতে   ‘আপনি খাবেন না জানি, তাও এনেছি’, প্রসেনজিতের হাতে মিষ্টি তুলে দিয়ে অমিত শাহ   
পেলে-রোনালদোকেও ছাড়িয়ে গোল, তবু নেইমারের নামের পাশে ‘ট্র্যাজেডি কিং’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৩:৫৯ পিএম   (ভিজিট : ৪২)

বিশ্বকাপ আসলে কী? অনেকের চোখেই এটি এক ‘স্বপ্নলোক’। তবে ইতিহাস বলছে, বিশ্বকাপ শুধু স্বপ্নের আসরই নয়, এটি ভীষণ নিষ্ঠুরও। চার বছর পরপর আসা এই আসর কাউকে করে দেয় রাজা, আবার কাউকে অনেক আশা জাগিয়েও করে দেয় নিঃস্ব। কারও জন্য এটি নায়ক থেকে মহানায়ক হওয়ার মঞ্চ, আবার কারও কাছে শেষ পর্যন্ত থেকে যায় শুধুই এক অতৃপ্তি আর না পাওয়ার বেদনা নিয়ে দেশে ফেরার আসর। 

ইয়োহান ক্রুয়েফ, জিকো, সক্রেটিস, মিশেল প্লাতিনি কিংবা পুসকাসের মতো কত বড় বড় ফুটবলারের ভাগ্যেই তো ধরা দেয়নি এই সোনালি ট্রফি। সেই না পাওয়ার বেদনাবিধুর তালিকায় এবার সর্বশেষ সংযোজন হলেন ব্রাজিলের বর্তমান পোস্টার বয় নেইমার।

অথচ ব্রাজিলের ফুটবল ইতিহাসে কারও যে কৃতিত্ব নেই পেলে, জিকো, রোমারিও আর রোনালদোর মতো কিংবদন্তিরাও যা করে দেখাতে পারেননি, সেই অনন্য রেকর্ডটি রয়েছে নেইমারের ঝুলিতে। ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ জার্সি গায়ে সবচেয়ে বেশি ৮০টি গোল করার রেকর্ডটি শুধু তারই।
 
ফুটবল মহারাজ পেলের করা ৭৭ গোলের রেকর্ড ভেঙে ১৩০ ম্যাচে দেশের হয়ে সর্বাধিক গোলের এই কীর্তি গড়েন তিনি। একজন দক্ষ ফুটবলার, মাস্টার ড্রিবলার ও প্লে-মেকার হিসেবে নেইমার বিশ্বজুড়ে সমাদৃত। মেসি ও রোনালদোর মতো ব্যালন ডি’অর বা ফিফার বর্ষসেরার খেতাব না জিতলেও, বেশ কয়েকবার সংক্ষিপ্ত তালিকায় সেরা দু-তিনে ছিলেন এই ব্রাজিলিয়ান অলটাইম গ্রেট। ২০১৩ সালের কনফেডারেশন্স কাপ এবং ২০১৬ সালে অলিম্পিকে ব্রাজিলের প্রথম স্বর্ণপদক জয়ের অন্যতম স্থপতিও ছিলেন তিনি।

কিন্তু হায়! গত এক যুগে ব্রাজিলীয় ফুটবলের সবচেয়ে বড় বিজ্ঞাপন হয়েও নেইমারকে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হচ্ছে শূন্য হাতে। পেলে, রোমারিও, রোনালদিনহো কিংবা কাকাদের মতো তার হাতে ওঠেনি সোনালি ট্রফি। চার চারবার (২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬) বিশ্বকাপ খেলেও ট্রফি ছুঁয়ে দেখতে না পারার আক্ষেপ আর হতাশা নিয়ে গত ৫ জুলাই আমেরিকার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শেষ হলো নেইমারের বিশ্বকাপ অভিযাত্রা। 









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]