বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: নিম্নমানের ইট-বালুতে হচ্ছে রাস্তার কাজ, এলাকাবাসীর ক্ষোভ (প্রথম পর্ব)   কেপ ভার্দের বিপক্ষে কোন জার্সিতে খেলবে আর্জেন্টিনা?   লজ্জার টেস্ট হারের পর নতুন আশা, টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের   প্রবাসী আয়ে নতুন মাইলফলক, দেশে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড   অ্যাপলের নতুন চমক? ফাঁস হলো আইফোন ১৮ প্রো’র তথ্য   বাংলাদেশ ব্যাংকের দীর্ঘ ১৬ বছরের বোর্ড সদস্যদের নথি তলব দুদকের   আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: রাষ্ট্রপতি   
আমার মনে হচ্ছে এবার বিশ্বকাপটা আমরাই জিততে যাচ্ছি: ইয়ামাল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৩:১৭ পিএম   (ভিজিট : ৩৮)

চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপে ফ্রান্স কোনো বাড়তি সুবিধাজনক অবস্থানে রয়েছে এমন দাবি সরাসরি উড়িয়ে দিয়েছেন স্পেনের উদীয়মান তারকা লামিন ইয়ামাল। ফরাসিদের দুর্দান্ত ফর্ম সত্ত্বেও কোনো পক্ষকেই ফেভারিট বা এগিয়ে রাখতে রাজি নন তিনি। 

‘এল পারতিদাজো দে কোপে’কে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল জানান, ফ্রান্সকে ভয় পাওয়ার কোনো কারণ স্পেনের নেই। নকআউট পর্বের এই হাইভোল্টেজ ম্যাচে তার দল নিজেদের সেরাটা উজাড় করে দেবে বলে তিনি আশাবাদী। 

ফ্রান্সের মুখোমুখি হওয়া প্রসঙ্গে ইয়ামাল বলেন, ‘ইউরোর পর থেকে ওরা আমাদের হারাতে পারেনি। তাই ওরা আমাদের চেয়ে ভালো বা সেরা অবস্থানে থাকতে পারে না।’ 

গ্রুপ পর্বে দলগুলোর পারফরম্যান্স কেমন ছিল, তা নকআউট পর্বে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ড। তার মতে, নকআউট পর্ব সম্পূর্ণ ভিন্ন এক চ্যালেঞ্জ।

তিনি বলেন, ‘গ্রুপ পর্বের হিসাব এখন অর্থহীন। আমার মনে হয় না এই ম্যাচে কেউ স্পষ্ট ফেভারিট। অবশ্যই ফ্রান্স দারুণ ফর্মে আছে এবং খুব উচ্চমানের ফুটবল খেলছে। তাদের দলে চমৎকার সব খেলোয়াড় রয়েছে, তবে তারা অন্য সবার চেয়ে ভালো অবস্থানে রয়েছে এমনটা আমি ভাবি না।’ 

টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব নিয়ে নিজের স্বপ্নের কথা জানতে চাওয়া হলে এই বার্সা তারকা বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বলেন, ‘আমার মনে হচ্ছে এবার বিশ্বকাপটা আমরাই জিততে যাচ্ছি।’ 

উল্লেখ্য, এবারের বিশ্বকাপে স্পেনের শুরুটা হয়েছিল কেপ ভার্দের বিরুদ্ধে গোলশূন্য ড্র দিয়ে। তবে পরের ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সৌদি আরবকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দেয় তারা। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। 

টুর্নামেন্টের শুরুতে পুরোপুরি ফিট না থাকায় প্রথম ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন ইয়ামাল। আগামী ৩ জুলাই লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে রাউন্ড অব ৩২-এর ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে স্পেন। 

অন্যদিকে, রাউন্ড অব ৩২-এ সুইডেনকে ৩-০ ব্যবধানে অনায়াসে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ফ্রান্স। ফরাসি অধিনায়ক ও রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে এই ম্যাচে জোড়া গোল করে ফের নিজের দুর্দান্ত ফর্মের জানান দিয়ে রেখেছেন। 











  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]