বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: নিম্নমানের ইট-বালুতে হচ্ছে রাস্তার কাজ, এলাকাবাসীর ক্ষোভ (প্রথম পর্ব)   কেপ ভার্দের বিপক্ষে কোন জার্সিতে খেলবে আর্জেন্টিনা?   লজ্জার টেস্ট হারের পর নতুন আশা, টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের   প্রবাসী আয়ে নতুন মাইলফলক, দেশে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড   অ্যাপলের নতুন চমক? ফাঁস হলো আইফোন ১৮ প্রো’র তথ্য   বাংলাদেশ ব্যাংকের দীর্ঘ ১৬ বছরের বোর্ড সদস্যদের নথি তলব দুদকের   আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: রাষ্ট্রপতি   
শেষ ষোলোর আগে দুঃসংবাদ: নরওয়ের বিপক্ষে পাচ্ছে না ব্রাজিল গুরুত্বপূর্ণ তারকাকে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১:২৮ পিএম   (ভিজিট : ৯৭)

শেষ বত্রিশে জাপানকে হারানোর খুশির মধ্যেই দুঃসংবাদ শুনেছে ব্রাজিল। দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার লুকাস পাকুয়েতাকে নিয়ে সংশয় বেড়েছে। সেলেসাওদের ফুটবল ফেডারেশন ইঙ্গিত দিয়েছে, পাকুয়েতার হয়ত বিশ্বকাপ শেষ!

সোমবার শেষ ষোলো নিশ্চিতের লড়াইয়ে প্রথমার্ধ শেষে মাঠ ছাড়তে হয় পাকুয়েতাকে। সেদিন তিনি খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন। তার বদলে নামেন তরুণ ফরোয়ার্ড এন্ড্রিক।

মঙ্গলবার ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, পরীক্ষায় প্যাকেতার বাঁ উরুর পেছনের পেশিতে (হ্যামস্ট্রিং) চোট ধরা পড়েছে। তবে তিনি কতদিন মাঠের বাইরে থাকবেন, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

সিবিএফ এক বিবৃতিতে বলেছে, জাতীয় দলের মেডিকেল দলের তত্ত্বাবধানে তার নিবিড় চিকিৎসা চলবে। যত দ্রুত সম্ভব তাকে মাঠে ফেরানোর লক্ষ্যেই এই চিকিৎসা দেওয়া হবে।

এর আগে রাফিনিয়ার ইনজুরি নিয়ে চিন্তায় ছিল ব্রাজিল শিবির, এবার পাকুয়েতার চোট তাতে নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কোচ কার্লো আনচেলত্তিকে এবার নতুন করে পরিকল্পনা সাজাতে হবে। 

আগামী রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় শেষ ষোলোর ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। যেখানে তাদের প্রতিপক্ষ দেশ নরওয়ে। এই নরওয়ে আবার কখনও ব্রাজিলের কাছে হারেনি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]