প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১১:২৪ এএম (ভিজিট : ৬৫)

নকআউটের প্রথম পরীক্ষায় ‘পাস’ করেছে ব্রাজিল। রাউন্ড অব থার্টি টুতে জাপানের বিপক্ষে জিতেছে ২-১ গোলে। এবার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের লক্ষ্য কোয়ার্টার ফাইনাল। সে জন্য ‘পাস’ করতে হবে রাউন্ড অব সিক্সটিন বা শেষ ষোলোর খেলায়।
ব্রাজিলের শেষ ষোলোর ম্যাচটি হবে আগামী ৫ জুলাই বাংলাদেশ সময় রাত দুইটায়। সেই ম্যাচের প্রতিপক্ষ কোন দল, আজ রাতেই চূড়ান্ত হয়ে গেছে।আইভরি কোস্টের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতে বিশ্বকাপের পরবর্তী রাউন্ডের টিকিট কেটেছে নরওয়ে। আর আর্লিং হলান্ডের নরওয়ের বিপক্ষেই শেষ ষোলোতে মুখোমুখি হবে আসরের অন্যতম ফেভারিট দল ব্রাজিল।
টুর্নামেন্টের গ্রুপ পর্ব পেরিয়ে আসা সব দলেরই সম্ভাব্য পরবর্তী পথ এরই মধ্যে স্পষ্ট হয়ে গেছে। শেষ ষোলোয় জিততে পারলে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হতে পারে ইংল্যান্ড। আর যদি ইংল্যান্ড সে পর্যন্ত না পৌঁছাতে পারে, প্রতিপক্ষ হতে পারে মেক্সিকো, ইকুয়েডর ও ডিআর কঙ্গোর যে কোনোটি। আর কোয়ার্টার টপকে যেতে পারলে সেমিফাইনালে প্রতিপক্ষ হতে পারে আর্জেন্টিনা।