বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: ব্রাজিলের হার নিয়ে ভবিষ্যদ্বাণী, পাল্টা জবাবে গণিতবিদকে ধুয়ে দিলেন নেইমার   বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল প্রধানমন্ত্রীর, সাশ্রয় ৫০ লাখ টাকা   এক টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে: আইনমন্ত্রী   প্রার্থিতা বাতিল হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী   রেজাউল মল্লিকসহ পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তা অবসরে   খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন   শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ কে, নরওয়ে নাকি আইভরি কোস্ট?   
ব্রাজিলের হার নিয়ে ভবিষ্যদ্বাণী, পাল্টা জবাবে গণিতবিদকে ধুয়ে দিলেন নেইমার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১২:৩২ এএম   (ভিজিট : ৩২)

চলতি বিশ্বকাপে জাপানের বিপক্ষে ব্রাজিলের নাটকীয় জয়ের পর জার্মান গণিতবিদ জোয়াকিম ক্লেমেন্টকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ধুয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। রাউন্ড অব থার্টি-টু-এর ম্যাচে জাপান ব্রাজিলেকে হারিয়ে দেবে এবং এবারের বিশ্বকাপে নেদারল্যান্ডস চ্যাম্পিয়ন হবে এমন একটি গাণিতিক ভবিষ্যদ্বাণী করেছিলেন ক্লেমেন্ট। 

তবে সোমবার (২৯ জুন) হিউস্টনে পিছিয়ে পড়েও জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করে সেলেসাওরা। ব্রাজিলের এই জয়ের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ নেইমার খোঁচা দিয়ে লেখেন, মি. জোয়াকিম ক্লেমেন্ট... অনুগ্রহ করে আগামী বিশ্বকাপে আবার চেষ্টা করবেন।

ক্লেমেন্টের ভুল ভবিষ্যদ্বাণী নিয়ে নেইমারের এই রসিকতা সেখানেই থামেনি। কয়েক ঘণ্টা পর যখন অন্য একটি ম্যাচে নেদারল্যান্ডস মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়, তখন এই ৩৪ বছর বয়সি ফরোয়ার্ড গণিতবিদকে দ্বিতীয়বার আঘাত করে এক্স-এ লেখেন, আপনি আবারও ভুল করলেন।

উল্লেখ্য, এই জার্মান গণিতবিদ এর আগের তিনটি বিশ্বকাপের (২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনা) সঠিক বিজয়ী নির্ধারণ করে বেশ আলোচনায় এসেছিলেন।

এবারের বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী করার সময় ক্লেমেন্ট অবশ্য আগেই জানিয়েছিলেন যে, নিখুঁতভাবে বিজয়ী বেছে নেওয়া প্রায় অসম্ভব এবং কেউ যেন তার এই পূর্বাভাসকে অতিরিক্ত গুরুত্ব সহকারে না নেয়। তিনি মূলত মাথাপিছু জিডিপি, জনসংখ্যার আকার, সমাজে ফুটবলের অবস্থান এবং ফিফা র‍্যাংকিংয়ের মতো বেশ কিছু চলক বা ভেরিয়েবল ব্যবহার করে একটি গাণিতিক মডেলের মাধ্যমে এই ফল তৈরি করেছিলেন। 

এদিকে নিজের চতুর্থ বিশ্বকাপ খেলতে আসা ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার চোট বা অন্য কারণে চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত কেবল স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে একটি ম্যাচেই মাঠে নামার সুযোগ পেয়েছেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]