প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৫:৪৮ পিএম (ভিজিট : ৪১)

আগামী দুই করবর্ষের জন্য করমুক্ত আয়ের সীমা চার লাখ টাকা করার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফলে করদাতারা আরও ৫০ হাজার টাকা করমুক্ত আয়ের সুযোগ পাবেন।
এর আগে বাজেটে এই সীমা ৩ লাখ ৭৫ টাকা প্রস্তাব করা হয়েছিল। অর্থবিল পাসের দিন আজ সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে এই প্রস্তাব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, সরকার এমন একটি রাজস্ব ইকোসিস্টেম গড়ে তুলতে চায় যেখানে করদাতাগণ কর প্রদান করে উন্নয়নে অংশীদার হবেন এবং গর্ববোধ করবেন। এবারের বাজেটে ব্যক্তি করদাতাগণের আয়কর অব্যাহতির সীমা ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ কর বছরের জন্য তিন লক্ষ ৭৫ হাজার টাকা এবং ২০২৮-২৯ এবং ২৯-৩০ করবছরের জন্য চার লাখ টাকা এবং ২০৩০-৩১ কর বছরের জন্য চার লক্ষ্য ৫০ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ব্যক্তি করদাতাগণের করভার কিছুটা লাঘব করে তাদেরকে কিছুটা স্বস্তি দিতে চাই আমরা। সেকারণে মাননীয় স্পিকার ২০২৬-২৭ কর বছরের জন্য চার লাখ টাকা, ২০২৮-২৯ এবং ২৯-৩০ কর বছরের জন্য ৪ লক্ষ ৫০ হাজার এবং ২০৩০-৩১ কর বছরের জন্য পাঁচ লাখ টাকা করার জন্য অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর প্রতি অনুরোধ রাখছি।