শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: অনুদান তালিকায় পরিবারের সদস্যের নাম, আলোচনায় এমপি বাচ্চু   মেগাসিটি গুলোর উন্নয়নে সরকারের সুদৃষ্টি দেয়ার আহ্বান রিহ্যাব নেতৃবৃন্দের   ২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর   তথ্য গ্রহণের প্রধান মাধ্যমই এখন ডিজিটাল প্ল্যাটফর্ম: সেতুমন্ত্রী   ইউরোপীয় পণ্যে ১০০ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের   বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে বিশ্বব্যাংকের ১১০ কোটি ডলারের সহায়তা   কাঁটাবনের অগ্নিকাণ্ড, পুড়ে যাওয়া চেম্বারটি ছিল প্রয়াত উপদেষ্টার   
পিকনিকে গিয়ে ট্রলার থেকে পড়ে প্রাণ গেল কিশোরের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১:৫৯ পিএম   (ভিজিট : ৪২)

ঢাকার সাভারের আশুলিয়ায় তুরাগ নদ থেকে মো. সুমন (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে আশুলিয়া বাজার এলাকায় তুরাগে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় শুক্রবার আশুলিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

মৃত সুমন ঢাকার তুরাগ থানাধীন রানাভোলা এলাকার শাহ আলমের ছেলে। তিনি স্থানীয় একটি আড়তে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার পিকনিক করতে বন্ধুদের সঙ্গে ট্রলারে করে তুরাগ নদে যায় সুমন। সে সময় ট্রলার থেকে নামার সময় নদীতে পড়ে তলিয়ে যায় সুমন। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি। রাতে মরদেহটি নদীতে ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় তার তার পকেট থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ওই ফোনের সিম থেকে যোগাযোগ করা হলে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।

পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মৃতের ভাই সালাহ উদ্দিন বাদী হয়ে আশুলিয়া থানায় একটি অপমৃত্যু মামলা করেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। মৃত ব্যক্তি পিকনিক করতে গিয়ে পানিতে পড়েন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]