বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: চুয়াডাঙ্গা দামুড়হুদায় বজ্রপাতে কৃষকের মৃত্যু   জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা   চীন-বাংলাদেশ প্রধানমন্ত্রীর বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩ সমঝোতা স্মারক: ড. মাহদী আমিন   ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী   আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে ঢাকায় যুবদল নেতা শেখ খালিদ হাসান জ্যাকির মোটরসাইকেল মহড়া   ‘কালো টাকা বৈধ ব্যবসায়ীদের জন্য নয়, রাজনৈতিক-আমলাতান্ত্রিক চাপে হয়’   তারেক রহমান-শি জিনপিং বৈঠক কাল, আজ লি কিয়াংয়ের সঙ্গে আলোচনা   
ট্রাম্পের বিস্ফোরক দাবি, ইরান যুদ্ধে যুক্ত হতে পারত চীন-রাশিয়া-তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৩:৪৮ পিএম   (ভিজিট : ৬৪)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার অনুরোধের কারণে চীন, রাশিয়া ও তুরস্ক ইরানের পক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযানে সরাসরি অংশ নেয়নি। 

বুধবার (২৪ জুন) এক বক্তব্যে ট্রাম্প বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোগান যুদ্ধের বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও তিনি এতে জড়িয়ে পড়ার অন্যতম সম্ভাব্য নেতা ছিলেন।

ট্রাম্প বলেন, এরদোগান ইসরাইলের বড় সমর্থক নন। তিনি চাইলে ইরানের পক্ষেও যেতে পারতেন। আমি তাকে যুদ্ধের বাইরে থাকতে বলেছিলাম এবং তিনি তা-ই করেছেন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশংসা করে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্য থেকে চীনের বিপুল পরিমাণ তেল আমদানি হওয়ায় বেইজিং চাইলে সংঘাতে জড়াতে পারত। তবে তার অনুরোধের পর শি জিনপিংও নিরপেক্ষ অবস্থানে থেকেছেন।

তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট শিকে অনুরোধ করেছিলাম যেন তিনি এ সংঘাতে না জড়ান। তিনি আমার অনুরোধ রেখেছেন।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির সম্পর্কেও একই মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ‘পুতিনও যুদ্ধের বাইরে থেকেছেন। যদিও তার মনোযোগ দেওয়ার মতো আরও অনেক বিষয় রয়েছে, তারপরও তিনি সরাসরি জড়াননি।’

ট্রাম্পের মতে, বিশ্বের প্রভাবশালী এই তিন নেতা সংঘাত থেকে দূরে থাকায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠা থেকে রক্ষা পেয়েছে। তিনি বলেন, ‘তারা সবাই যুদ্ধের বাইরে থেকেছেন। সত্যি বলতে, এটি ছিল বেশ অবিশ্বাস্য একটি বিষয়।’











  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]