সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: চলতি বিশ্বকাপে প্রথম পেনাল্টি পেল আর্জেন্টিনা, মিস করেছেন মেসি   হঠাৎ ভূমিকম্পে আতঙ্ক, কেঁপে উঠল দেশ   ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের   চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার   ‘২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে’ অগ্রণী ভূমিকা আবু বক্কর সিদ্দিকী সুজনের   ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন কিয়ার স্টারমার   মালয়েশিয়ার রাজার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ   
যুক্তরাষ্ট্রে দেশের মর্যাদা রক্ষায় লড়ছেন ফুটবলাররা: ইরানি পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১১:৩৬ এএম   (ভিজিট : ৪৪)

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দেশের কর্মকর্তা, আলোচক এবং ফুটবলাররা সবাই ইরানি জনগণের সম্মান ও মর্যাদা রক্ষার সংগ্রামে নিজেদের ভূমিকা পালন করছেন।  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সুইজারল্যান্ডে চলমান আলোচনায় অগ্রগতির খবর প্রকাশ এবং বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে ইরানের ড্র করার পর তিনি এমন মন্তব্য করলেন।

পোস্টে তিনি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত স্কুল শিক্ষার্থীদের একটি ছবি এবং বিশ্বকাপের ফুটবল ম্যাচের দৃশ্য একসঙ্গে প্রকাশ করেন।  লেখেন, ‘ফুটবল মাঠ থেকে শুরু করে আলোচনার টেবিল কিংবা যুদ্ধক্ষেত্র ইরানি হিসেবে আমাদের প্রতিটি পদক্ষেপই বৃহত্তর এক সংগ্রামের অংশ; আর তা হলো আমাদের প্রিয় জনগণের সম্মান ও মর্যাদা রক্ষা করা।’

এতে তিনি গত ২৮ ফেব্রুয়ারি শাজারেহ তাইয়্যেবে বালিকা বিদ্যালয়ে হওয়া ক্ষেপণাস্ত্র হামলার কথাও উল্লেখ করেন। ওই হামলায় প্রায় ১৬০ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন স্কুলছাত্রী ও শিক্ষক। 

তিনি নিহতদের স্মরণ করে তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]