শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত চাঁপাইনবাবগঞ্জ   পুকুরে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ ৫ ঘন্টা পর উদ্ধার   বাংলাদেশকে নতুন উচ্চতায় নেবে প্রস্তাবিত বাজেট: আইনমন্ত্রী   বগুড়ার আলোচিত ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ   প্রবাসীর চিকিৎসায় সহমর্মিতার হাত বাড়ালেন ছাত্রদল নেতা তারিক   জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, হলো যে আলোচনা   মিরপুর স্টেডিয়ামের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বাড়াল বিসিবি   
পুকুরে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ ৫ ঘন্টা পর উদ্ধার
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১:৫৯ এএম   (ভিজিট : ৫৩)

দিনাজপুরের ফুলবাড়ীতে বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর এক নবম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুরো বিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শিক্ষার্থীর নাম বিপ্লব চন্দ্র আবির (১৫)।সে ফুলবাড়ী গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার মেকানিক্যাল ট্রেডের নবম শ্রেণির ছাত্র।তার বাড়ি উপজেলার আলাদীপুর ইউনিয়নের গোকুল সেনোরা গ্রামে।সে ভ্যানচালক বিজন মণ্ডল ও সংকরী রানী দম্পতির ছেলে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর আনুমানিক ১টার দিকে বিদ্যালয় ক্যাম্পাসের পুকুরে কয়েকজন সহপাঠীর সঙ্গে গোসল করতে নামে আবির।সহপাঠীদের ভাষ্য, গোসলের সময় একপর্যায়ে সে কিছুটা ক্লান্ত হয়ে পড়লে তাকে পুকুরপাড়ে উঠিয়ে দেওয়া হয়।পরে অন্যরা আবার পানিতে নামে। গোসল শেষে সবাই উঠে এলেও আবিরকে খুঁজে পাওয়া যায়নি।

পুকুরপাড়ে তার স্কুলব্যাগ, জুতা ও সাইকেল দেখতে পেয়ে সহপাঠীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।পরে ধারণা করা হয়,সে আবার পানিতে নেমে নিখোঁজ হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুপুর ২টা থেকে বিকেল ৪টা ৩৫ মিনিট পর্যন্ত তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের স্টেশন সহকারী রেদওয়ানুজ্জামান জানান,ডুবুরি দলের সংকট থাকায় উদ্ধারকাজে জটিলতা তৈরি হয়।এদিকে স্থানীয় দুই মৎস্যজীবী শ্রী শিবু সরকার (৪০) ও শ্রী স্বপন (৩৬) পুকুরে নেমে অনুসন্ধান চালান।পরে সন্ধ্যা ৬টার দিকে তারা পুকুরের উত্তর-পূর্ব কোণ থেকে আবিরের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শাহ আব্দুল লতিফ বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করে।নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)আহমেদ হাছান জানান,রংপুর ও কুড়িগ্রাম থেকে ডুবুরি দল আনার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে তাদের পৌঁছানোর আগেই স্থানীয়দের চেষ্টায় মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

ঘটনার পর বিদ্যালয় ক্যাম্পাসজুড়ে শোক ও উৎকণ্ঠার পরিবেশ সৃষ্টি হয়। সহপাঠী,শিক্ষক,অভিভাবক ও স্থানীয়দের ভিড়ে পুকুরপাড় ভারী হয়ে ওঠে।

স্থানীয়রা জানান, বিদ্যালয়ের এই পুকুরে অতীতেও পানিতে ডুবে প্রাণহানির ঘটনা ঘটেছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে পুকুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং কার্যকর প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]