প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৬:২০ পিএম (ভিজিট : ৪৭)

চুয়াডাঙ্গার দামুড়হুদা বাসস্ট্যান্ডের একটি পাবলিক টয়লেট থেকে ফরিদ উদ্দীন খান (৩৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১০টার সময় তার মরদেহ টি উদ্ধার করে দামুড়হুদা মডেল থানা পুলিশ।
উদ্ধারকৃত মরদেহটি দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামের খানপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, মায়ের অসুস্থতার খবরে রাতে ঢাকা থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা হয়। সকালে দামুড়হুদা বাসস্ট্যান্ডে পৌছে ফ্রেশ হওয়ার জন্য পাবলিক টয়লেটে ঢুকে। এসময় সে স্টোক করে মারা যান বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ।
এদিকে দামুড়হুদা মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, সকালে ফরিদ ঢাকা থেকে দামুড়হুদা বাসস্ট্যান্ডে পৌছায়। এরপর পাবলিক টয়লেটে ঢুকে অসুস্থ হয়ে পড়ে তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে হস্তান্তর করা হয়েছে।