রবিবার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিদের র‍্যাংক ব্যাজ পরালেন আইজিপি   সংসদে সানসিলা জেবরিন: রোগী নয়, হাসপাতালই আইসিইউতে   ঢাকা থেকে প্রকাশিত হচ্ছে ১,২৪৪ পত্রিকা: তথ্য প্রতিমন্ত্রী   অনিবন্ধিত সাংবাদিকরাই মিসইনফরমেশন-ডিসইনফরমেশন ছড়ান: তথ্য প্রতিমন্ত্রী   সংরক্ষিত আসনের এমপি নিপুণ রায় চৌধুরী পেলেন নড়াইল-মাগুরার দায়িত্ব   বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল   মতিঝিলে দিনদুপুরে ব্যবসায়ীকে গুলি, ছিনতাই ১৭ লাখ টাকা   
তরুণরাই ভারতের ভবিষ্যৎ, তারা কারো নিয়ন্ত্রণে নয়: বিজেপি সভাপতি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১:০০ পিএম   (ভিজিট : ৫৬)

ডিজিটাল যুগের শক্তি ব্যবহার করে দেশের তরুণসমাজকে ভুল পথে চালিত করার চেষ্টা ভারতে সফল হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন। শনিবার (৬ জুন) ঝাড়খণ্ডের রাঁচিতে এক দলীয় অনুষ্ঠানে তিনি বলেন, ‘বিদেশে বসে কিছু লোক ভাবছে তারাই ভারতের যুবসমাজকে দিকনির্দেশনা দেবে কিংবা তাদের হাতের পুতুল বানাবে; কিন্তু তা হতে দেওয়া হবে না।

তিনি বলেন, যুবকদের কঠোর পরিশ্রম ও শক্তির ওপর ভর করেই দেশ এগিয়ে চলেছে। যারা তরুণদের নেতিবাচক রাজনীতিতে টানতে চায়, তাদের সতর্ক করে দিচ্ছি ভারতের যুবকরা ইতিবাচক রাজনীতিই করবে। আমরা অবশ্যই গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করব, কিন্তু গণতন্ত্রের মানদণ্ড ধ্বংস হতে দেব না।

বিজেপি সভাপতির এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন রাজধানী দিল্লির জন্তর মন্তরে বিরোধী দলগুলোর সমর্থনে একটি তুমুল বিক্ষোভ সমাবেশ চলছে।

এই সমাবেশের নেতৃত্ব দিচ্ছেন ৩০ বছর বয়সী অভিজিৎ দীপকে।
তিনি মূলত বিদেশফেরত একজন রাজনৈতিক ব্যঙ্গরচয়িতা এবং আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া টিমের সাবেক কর্মী। যুক্তরাষ্ট্রে থাকাকালীন তিনি ‘ককরোচ জনতা পার্টি নামে একটি ব্যঙ্গাত্মক ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া হ্যান্ডল তৈরি করেন, যা অল্প সময়ে ব্যাপক ফলোয়ার পায়। 









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]