মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০ মাঘ ১৪৩২

শিরোনাম: অল্প পানির মাছ বেশি পানিতে গেলে যেমন হয়, তাদের অবস্থা এখন এমন: মির্জা আব্বাস    সালাতুত তাসবিহ নামাজের নিয়ম   শবেবরাতেও আল্লাহ যাদের ক্ষমা করবেন না!   ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান   টাঙ্গাইলে পিআইবির নির্বাচনকালীন দুইদিনের কর্মশালা    জামায়াতের আমীর বলেছেন ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না: মুফতি রেজাউল করিম   র‍্যাবের নাম বদলে যাচ্ছে, যে নাম হচ্ছে!   
নিজ আকাশসীমায় ভারতীয় বিমান প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৭:০৪ পিএম

নিজেদের আকাশসীমায় ভারতীয় বিমান প্রবেশের নিষেধাজ্ঞা আরও এক মাস বাড়িয়েছে পাকিস্তান। বুধবার (১৭ ডিসেম্বর) দেশটি জানিয়েছে, নিষেধাজ্ঞা আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। দুই দেশের মধ্যে কূটনৈতিক ও বিমান চলাচল নিয়ে উত্তেজনার মধ্যে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হলো।

গত এপ্রিলে প্রথম এ নিষেধাজ্ঞা দেয় ইসলামাবাদ। এর জবাবে নয়াদিল্লিও একই ধরনের নিষেধাজ্ঞা দেয়।

চলমান নিষেধাজ্ঞা আগামী ২৪ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। মেয়াদ শেষের দিন আসার আগেই নিষেধাজ্ঞা আরও ৩০ দিন বর্ধিত করেছে পাকিস্তান।

পাকিস্তান বিমান চলাচল কর্তৃপক্ষ (পিএএ) এক বিবৃতিতে বলেছে, “ভারতে নিবন্ধিত বিমানের ক্ষেত্রে পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকবে। যারমধ্যে ভারতীয় বিমান সংস্থার মালিকানাধীন, পরিচালিত এবং লিজ নেওয়া একই সঙ্গে দেশটির বিমানবাহিনীর সব বিমান অন্তর্ভুক্ত আছে।"

পাকিস্তানের এ নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন আন্তর্জাতিক রুটে ভারতীয় বিমানকে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে। এতে করে ফ্লাইটের সময় ও জ্বালানি খরচ বেড়ে গেছে তাদের।

গত এপ্রিলে ভারতের জম্মু ও কাশ্মিরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হন। এ হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে গত মে মাসে দেশটিতে মিসাইল হামলা চালায় নয়াদিল্লি। এর জবাবে পাকিস্তানও পাল্টা হামলা শুরু করে। দুই দেশের মধ্যে টানা চারদিন রক্তক্ষয়ী সংঘর্ষ ও মিসাইল হামলার ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এ লড়াই থামে। এরপরও উত্তেজনা বিরাজমান থাকায় পাকিস্তান ভারতের জন্য তাদের আকাশসীমা খোলেনি। অপরদিকে ভারতও নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com