মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০ মাঘ ১৪৩২

শিরোনাম: অল্প পানির মাছ বেশি পানিতে গেলে যেমন হয়, তাদের অবস্থা এখন এমন: মির্জা আব্বাস    সালাতুত তাসবিহ নামাজের নিয়ম   শবেবরাতেও আল্লাহ যাদের ক্ষমা করবেন না!   ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান   টাঙ্গাইলে পিআইবির নির্বাচনকালীন দুইদিনের কর্মশালা    জামায়াতের আমীর বলেছেন ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না: মুফতি রেজাউল করিম   র‍্যাবের নাম বদলে যাচ্ছে, যে নাম হচ্ছে!   
পাচার হওয়া অর্থ ফেরত আনতে ৪ থেকে ৫ বছর লাগে: গভর্নর
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৭:০৩ পিএম

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ বিদেশ থেকে ফেরত আনতে ৪ থেকে ৫ বছর সময় লাগে, এর নিচে হয় না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

পাচার হওয়া টাকা বিদেশ থেকে ফেরত আনার বিষয়ে জানতে চাইলে গভর্নর বলেন, এ বিষয়ে অনেক অগ্রগতি হয়েছে। সরকার এ বিষয়ে আন্তরিক।

কতগুলো কেইস চিহ্নিত করতে পেরেছেন জানতে চাইলে তিনি বলেন, সংখ্যাটা এ মুহূর্তে মনে নেই। অনেকগুলো মামলা হয়েছে।

মামলা থেকে অর্থ আসবে কিনা, এ ধরনের কোনো আশা পাচ্ছেন কিনা, জানতে চাইলে গভর্নর বলেন, আমাদের কথা বলতে হবে। বিদেশ থেকে অর্থ আনতে ৪ থেকে ৫ বছর লাগে। এর নিচে হয় না। আমরা খুবই ভাগ্যবান লন্ডন থেকে যদি সাইফুজ্জামান চৌধুরীর মামলার সমাধান হয়ে যায়, কারণ মামলাটা তারা লড়ে নাই, ফলে এমনিতেই মামলাটা তারা হেরে গেছে। সেখানে একটা সুযোগ আছে। সে টাকাটা কবে আসবে সেটাতো আমি বলতে পারবো না। সেটা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন মাস লাগতে পারে।

তিনি বলেন, বাকিগুলো আবেদনের ওপর নির্ভর করে। সেটা দীর্ঘ প্রসেস। সেখানে আমাদের কিছু করার নেই। আমাদের ধারণা সাইফুজ্জামানতো মামলা লড়েই-নি। সে তো এমনেই হেরে গেছে।

এস আলম এর বিষয়ে কি হলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের বিরুদ্ধে ওয়াশিংটনে এস আলম আরবিট্রেশন ফাইল মিউটেশন করেছে। চোরের মার বড়ো গলা। সেটা আমরা মামলাটা লড়ব।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com