শনিবার ৭ ফেব্রুয়ারি ২০২৬ ২৪ মাঘ ১৪৩২

শিরোনাম: তারেক রহমানকে বির্তকে বসার আহ্বান ডা. শফিকুর রহমানের   চলছে শৈত্যপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অফিস!   হাদি হত্যার সঠিক বিচার অবশ্যই করা হবে: জামায়াত আমির   জামায়াতকে ভোট দেওয়া হারাম, এটা কোনোভাবেই জায়েজ নয়: হেফাজত আমির   ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা   বিশ্বকাপের মাঠ কাঁপাবেন নোরা ফাতেহি   পাকিস্তানে মসজিদে আ-ত্মঘাতী বো-মা হামলায় ৩১ জন নি-হত   
ইসরায়েলের দিকে যে নতুন ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৪:০০ AM

ইসরায়েলের দিকে নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ছোড়ার পর এগুলো যাওয়ার সময় ধোঁয়ার কুণ্ডলির এক ভিন্ন দৃশ্য দেখা গেছে। এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

এক সংক্ষিপ্ত বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষাব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার জন্য কাজ করছে। ইসরায়েলের জনগণকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশও দিয়েছে।

সেনাবাহিনী আরও জানিয়েছে যে ‘স্পষ্ট নির্দেশ’ পেলেই কেবল লোকজন সুরক্ষিত স্থান ত্যাগ করতে পারবে।

এর আগে যুক্তরাষ্ট্র ইরানে হামলা করবে কি না, এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমি এটা করতে পারি, আবার আমি না-ও করতে পারি।’

হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট এ কথা বলেছেন। এর কয়েক ঘণ্টা পরে ইরান অদ্ভুত ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কাছাকাছি যাচ্ছে কি না, জানতে চাইলে ট্রাম্প উত্তরে বলেন, ‘আমি এটা বলতে পারি না...আপনি কি সত্যিই ভাবছেন যে আমি এই প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি?’

ট্রাম্প বলেন, ‘আপনারা জানেন না আমি এটাও করতে যাচ্ছি কি না। আমি এটা করতে পারি, আবার না-ও করতে পারি। মানে, কেউ জানে না আমি কী করতে যাচ্ছি।’

ইরান অনেক সমস্যায় পড়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, এবং তারা আলোচনা করতে চায়। আর আমি বলেছিলাম, ‘কেন তোমরা আগে আমার সঙ্গে আলোচনা করোনি–এত সব মৃত্যু ও ধ্বংসের আগে কেন তোমরা আলোচনা করোনি?’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com