শুক্রবার ৬ ফেব্রুয়ারি ২০২৬ ২৩ মাঘ ১৪৩২

শিরোনাম: হাদি হত্যার সঠিক বিচার অবশ্যই করা হবে: জামায়াত আমির   জামায়াতকে ভোট দেওয়া হারাম, এটা কোনোভাবেই জায়েজ নয়: হেফাজত আমির   ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা   বিশ্বকাপের মাঠ কাঁপাবেন নোরা ফাতেহি   পাকিস্তানে মসজিদে আ-ত্মঘাতী বো-মা হামলায় ৩১ জন নি-হত   বিএনপির নির্বাচনি ইশতেহারে যা আছে   এবার বাংলাদেশ পুনর্গঠনের পালা: তারেক রহমান   
ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৬ পিএম

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরসহ কর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোষ্টে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

পোষ্টে ইনকিলাব মঞ্চ জানিয়েছে, যমুনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব জাবেরসহ ইনকিলাব কর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে শুক্রবার  (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৬টা থেকে বিপ্লব উদ্যানের ২ নম্বর গেটে  বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হবে।

এর আগে, জাতিসংঘের অধীনে ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে জড়ো হন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এতে ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএসসহ আহত অন্তত ২৩। তারা ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

জানা গেছে, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ৩টা ৫০ মিনিটের দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনা অভিমুখে যাওয়ার সময় পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করেছে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশের পাশাপাশি সেনা ও র‍্যাব সদস্যরাও পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন।

ইনকিলাব মঞ্চের নেতাদের দাবি, জুমার নামাজের পর সেখানে সমবেত হলে পুলিশ লাঠিচার্জ ও গুলি ছোড়ে। এতে সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন। সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।

এদিকে শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে ইনকিলাব মঞ্চ তাদের ফেসবুক পোস্টে জানায়, সংগঠনের নেত্রী জুমা ও শান্তাকেও আঘাত করা হয়েছে।
আরেকটি পোস্টে সংগঠনটি জানায়, আপাতত কোনো ধরনের জমায়েত না করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, চিকিৎসা শেষে আমরা আবার রাজপথে ফিরব। সে পর্যন্ত সবাইকে নিরাপদে থাকার অনুরোধ জানানো হচ্ছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com