বুধবার ৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১ মাঘ ১৪৩২

শিরোনাম: বিএনপি বিপুল ভোটে জয় লাভ করবে: ইশরাক   ফরিদপুরকে বিভাগ করবে বিএনপি   বাংলাদেশে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ নয়: মির্জা আব্বাস   ১২ তারিখে ঐতিহাসিক দায়িত্ব পালনের সুযোগ এসেছে: আমীরে জামায়াত   আমরা সকলেই বিশ্বাস করি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান: মাসুদ সাঈদী   জামায়াতের ৪১ দফা ইশতেহারে যা আছে   নির্বাচনে সংশ্লিষ্টদের সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার   
বিএনপি বিপুল ভোটে জয় লাভ করবে: ইশরাক
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১৬ পিএম

নির্বাচনের দিন সারা দেশের জনগণ দেখাবে তারা কাকে ক্ষমতায় চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুল ভোটে জয় লাভ করবে বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর ওয়ারির টিকাটুলি থেকে নির্বাচনী গণসংযোগ শুরুর সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ইশরাক হোসেন বলেন, সারা দেশের যেরকম একটি ফ্লো উঠেছে। আমাদের নেতা তারেক রহমান যেখানে যাচ্ছেন, সেখানেই মাইলের পর মাইল মানুষ দাঁড়িয়ে রয়েছে। সেটি আমাদের ঢাকা-৬ আসনকেও স্পর্শ করেছে, আমরা অত্যন্ত আশাবাদী।

তিনি বলেন, গত দুইদিন ধরে বাড়ি বাড়ি ভোটার স্লিপ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এ সময় কিছু ছোটখাটো বিষয় নোট করা হয়েছে যা কমিশনের কাছে জানানো হবে। তবে এর বাইরে আমাদের ঢাকা-৬ আসনে তেমন কোনো সমস্যা নেই। শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে এবং আমরা আশা করছি বিপুল ভোটে জয় লাভ করব, ইনশাআল্লাহ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com