শনিবার ৭ ফেব্রুয়ারি ২০২৬ ২৪ মাঘ ১৪৩২

শিরোনাম: ভিসা নিয়ে বাংলাদেশিদের নতুন বার্তা দিল যুক্তরাজ্য   খুলনা-৩ আসনে চালু হলো ফ্রি ওয়াইফাই জোন   ওবামা দম্পতিকে বানরের সঙ্গে তুলনা করা সেই ভিডিও সরাল হোয়াইট হাউস   বাংলাদেশ নেই, টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রিতে ভয়াবহ ধস   বাংলাদেশে প্রাণঘাতী হয়ে উঠছে নিপাহর মতো আরেক ভাইরাস   বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু   অবশেষে জীবনযুদ্ধে হেরে গেল সেই হুজাইফা   
মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৫:২৩ পিএম

বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউয়ের সঙ্গে বৈঠক করেছেন। বুধবার (১৮ জুন) ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

বৈঠকে রোহিঙ্গা সংকট, শুল্কসংক্রান্ত আলোচনা, দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়াসহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়।

এ সময় ক্রিস্টোফার ল্যান্ডাউ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অবিচল সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন।

পরে ড. খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের সঙ্গে এক দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেন। জানা গেছে, এ বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্কসংক্রান্ত একটি চুক্তির বিষয়ে গঠনমূলক অগ্রগতি হয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com