শনিবার ৭ ফেব্রুয়ারি ২০২৬ ২৪ মাঘ ১৪৩২

শিরোনাম: বিদেশি পর্যবেক্ষকদের প্রটোকল দেবে ইসি   উন্নত ও নিরাপদ বাঞ্ছারামপুর গড়তে মাথাল মার্কায় ভোটের আহ্বান জোনায়েদ সাকির   কারাগারে মারা গেছেন সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন   নির্বাচনের পরপরই দেশ ছাড়তে পারেন আইজিপি   ভিসা নিয়ে বাংলাদেশিদের নতুন বার্তা দিল যুক্তরাজ্য   খুলনা-৩ আসনে চালু হলো ফ্রি ওয়াইফাই জোন   ওবামা দম্পতিকে বানরের সঙ্গে তুলনা করা সেই ভিডিও সরাল হোয়াইট হাউস   
ইরানে সরকার পরিবর্তনের চেষ্টা নিয়ে ম্যাক্রোঁর হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৩:৪০ পিএম

হুঁশিয়ারি উচ্চারণ করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ইরানে সামরিক হস্তক্ষেপ করে সরকার পরিবর্তনের চেষ্টা অরাজকতা ডেকে আনবে। এমন কোনও চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।  

বুধবার কানাডার কানানাসকিসে জি–৭ শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় সবাইকে সতর্ক করে দিয়ে তিনি এসব কথা বলেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, সামরিক উপায়ে ইরানের শাসনব্যবস্থার পরিবর্তনের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার মতে, সামরিক হস্তক্ষেপের মাধ্যমে ইরানে শাসনব্যবস্থা বদলানোর চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। 

ম্যাক্রোঁ বলেন, আমার মতে, এই মুহূর্তে সবচেয়ে বড় ভুল হবে সামরিক উপায়ে ইরানে সরকার পরিবর্তনের চেষ্টা করা। কারণ এতে পুরো অঞ্চলজুড়ে বিশৃঙ্খলা তৈরি হবে। 

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে তার টানাপোড়েন নিয়ে ম্যাক্রোঁ বলেন, ডোনাল্ড ট্রাম্প সময়ের আগেই বৈঠক ত্যাগ করেছেন, কারণ তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা করতে চেয়েছেন। তবে ট্রাম্প পরে এই দাবি নাকচ করে দেন এবং বলেন তিনি কোনও যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছেন না। 

ম্যাক্রোঁ আরও বলেন, আমাদের দায়িত্ব হলো যত দ্রুত সম্ভব আলোচনা শুরু করা, যাতে পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইস্যুতে একটি কাঠামোগত সমাধান খুঁজে পাওয়া যায়। গত দশ বছর ধরে ফ্রান্স ধারাবাহিকভাবে এই পথেই এগিয়েছে- আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com