রবিবার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৪ মাঘ ১৪৩২

শিরোনাম: বিদেশি পর্যবেক্ষকদের প্রটোকল দেবে ইসি   উন্নত ও নিরাপদ বাঞ্ছারামপুর গড়তে মাথাল মার্কায় ভোটের আহ্বান জোনায়েদ সাকির   কারাগারে মারা গেছেন সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন   নির্বাচনের পরপরই দেশ ছাড়তে পারেন আইজিপি   ভিসা নিয়ে বাংলাদেশিদের নতুন বার্তা দিল যুক্তরাজ্য   খুলনা-৩ আসনে চালু হলো ফ্রি ওয়াইফাই জোন   ওবামা দম্পতিকে বানরের সঙ্গে তুলনা করা সেই ভিডিও সরাল হোয়াইট হাউস   
খামেনি কোথায় জানি, কিন্তু এখনই ‘হত্যা’ নয়: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৩:৩৭ পিএম

এবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার বিষয়ে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আলজাজিরার। 

আজ মঙ্গলবার (১৭ জুন) তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আমরা জানি, খামেনি কোথায় লুকিয়ে আছেন। তিনি একটি সহজ লক্ষ্য, তবে তিনি সেখানে নিরাপদ। আমরা অন্তত এখনই তাকে হত্যা করতে যাচ্ছি না।’

তবে একইসঙ্গে তিনি ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা বেসামরিক নাগরিক বা মার্কিন সেনাদের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হোক, তা চাই না। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে।’

আরেকটি পোস্টে ট্রাম্প সম্পূর্ণ বড় অক্ষরে লেখেন. ‘নিঃশর্ত আত্মসমর্পণ!’ এর আগে তিনি ইরানকে ‘সম্পূর্ণরূপে নতি স্বীকার’ করার আহ্বান জানিয়েছেন।


এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, খামেনিও মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের পর ক্ষমতাচ্যুত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাদ্দাম হোসেনের মতো পরিণতি বরণ করতে পারেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com