বুধবার ৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১ মাঘ ১৪৩২

শিরোনাম: অল্প পানির মাছ বেশি পানিতে গেলে যেমন হয়, তাদের অবস্থা এখন এমন: মির্জা আব্বাস    সালাতুত তাসবিহ নামাজের নিয়ম   শবেবরাতেও আল্লাহ যাদের ক্ষমা করবেন না!   ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান   টাঙ্গাইলে পিআইবির নির্বাচনকালীন দুইদিনের কর্মশালা    জামায়াতের আমীর বলেছেন ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না: মুফতি রেজাউল করিম   র‍্যাবের নাম বদলে যাচ্ছে, যে নাম হচ্ছে!   
ভোট দিয়ে বিচারপতি ও ম্যাজিস্ট্রেট নির্বাচন করলেন ভোটাররা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ১:৫৫ AM

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে এক নজিরবিহীন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে ভোটাররা সরাসরি ভোটের মাধ্যমে বিচারপতি ও ম্যাজিস্ট্রেট নির্বাচন করেছেন।

এর মাধ্যমে মেক্সিকো হয়ে উঠেছে বিশ্বের একমাত্র দেশ, যেখানে সব বিচারপতি ও ম্যাজিস্ট্রেট সরাসরি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হন। তবে এই পদক্ষেপের সমালোচনাও করেছেন সমালোচকরা।

সোমবার (২ জুন) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি, এপি এবং সংবাদমাধ্যম ডয়চে ভেলে।

ডয়চে ভেলে বলছে, বিশ্বের একমাত্র দেশ হিসেবে রোববার মেক্সিকোতে জনগণের সরাসরি ভোটে বিচারপতি ও ম্যাজিস্ট্রেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যদিও সরকার এই উদ্যোগকে দুর্নীতিগ্রস্ত বিচারব্যবস্থা সংস্কারের পথ হিসেবে দেখছে, তবে সমালোচকরা একে বিচার বিভাগের রাজনৈতিকীকরণ ও গণতন্ত্রের জন্য হুমকি বলে আখ্যা দিচ্ছেন।

নতুন প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম আগেই জানিয়ে দিয়েছেন, এই নির্বাচন পুরোনো, অদক্ষ ও সুবিধাভোগী বিচারব্যবস্থা ভাঙার অংশ। তার মতে, “যারা বিচারব্যবস্থার ভেতরের দুর্নীতির রীতি ধরে রাখতে চায়, তারাই বলছে ভোটে কারচুপি হচ্ছে কিংবা একটি নির্দিষ্ট দল সুপ্রিম কোর্ট দখল করতে চাইছে। কিন্তু বাস্তবতা তার উল্টো।”

এই পরিকল্পনার নেপথ্যে ছিলেন সাবেক প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোর, যিনি শেইনবাউমের রাজনৈতিক মেন্টর। অন্যদিকে, রাজধানী মেক্সিকো সিটিতে বিক্ষোভ মিছিলে অংশ নেয় হাজারো মানুষ। তাদের স্লোগান ছিল: “আমাদের গণতন্ত্রে হস্তক্ষেপ চলবে না”, “ভোট জালিয়াতি চলবে না”।

৫৮ বছর বয়সী ইসমায়েল নভেলা ফ্রান্সের সংবাদ সংস্থা এএফপিকে বলেন, “এটাই ছিল নির্বাহী বিভাগের বিরুদ্ধে শেষ প্রতিবন্ধকতা। সেটাও এখন হারাচ্ছি।”

ডয়চে ভেলে বলছে, এই নির্বাচনে ৮৮০ জন ফেডারেল বিচারক — তার মধ্যে সুপ্রিম কোর্টের বিচারপতিরাও ছিলেন — পাশাপাশি শত শত স্থানীয় বিচারক ও ম্যাজিস্ট্রেট নির্বাচন করা হয়েছে। ২০২৭ সালে বাকি পদগুলোর জন্য দ্বিতীয় দফার ভোট হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com