বুধবার ৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১ মাঘ ১৪৩২

শিরোনাম: অল্প পানির মাছ বেশি পানিতে গেলে যেমন হয়, তাদের অবস্থা এখন এমন: মির্জা আব্বাস    সালাতুত তাসবিহ নামাজের নিয়ম   শবেবরাতেও আল্লাহ যাদের ক্ষমা করবেন না!   ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান   টাঙ্গাইলে পিআইবির নির্বাচনকালীন দুইদিনের কর্মশালা    জামায়াতের আমীর বলেছেন ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না: মুফতি রেজাউল করিম   র‍্যাবের নাম বদলে যাচ্ছে, যে নাম হচ্ছে!   
৩টি দল ব্যতীত বাকী সব দল দ্রুত নির্বাচনের রোডম্যাপ চায়: নুরুল হক নুর
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ১:৫৭ AM

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, তিনটি রাজনৈতিক দল ছাড়া সব দলই ডিসেম্বরে নির্বাচনের পক্ষে। তিনি অভিযোগ করেন, একটিমাত্র দল ডিসেম্বরের আগে নির্বাচন চেয়েছে বলে জাপানে দেওয়া প্রধান উপদেষ্টার বক্তব্য সঠিক নয়। অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।

সোমবার (২ জুন) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।  বৈঠকে চলমান সংস্কার প্রক্রিয়ার সাথে যুক্ত রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন।

ডিসেম্বরে নির্বাচন না চাওয়া তিনটি রাজনৈতিক দলের নাম জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, এটা তিনি বলতে চান না। সাংবাদিকদের বুঝে নিতে হবে।

নুর অভিযোগ করেন উপদেষ্টা পরিষদের কিছু সদস্য বিতর্কিত হয়ে পড়েছেন। তাই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করা জরুরি। তিনি আহত জুলাইযোদ্ধাদের পুনর্বাসনের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়ার দাবি জানান।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com