শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫ ২৮ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: হাদিকে সতর্ক করা নিয়ে যে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক র‍্যাব সদস্য!   কেরানীগঞ্জে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট   ফেনীতে বিভাগীয় ইজতেমা ময়দানে মুসল্লিদের ঢল   নির্বাচনী তফসিল ঘোষনার পরে ওসমান হাদিকে গুলি করায় সাদিক কায়েমের ক্ষোভ   ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান   “বেঁচে থাকুন, ফিরে আসুন” হাদির জন্য কাঁদছে বাংলাদেশ   ধর্মান্ধদের চক্রান্তে না পড়ে ধানেরশীষে ভোট দিয়ে উন্নয়ন করার সুযোগ দিন: সাবেক এমপি কাজী আলাউদ্দিন    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
দাখিল পরীক্ষার নতুন রুটিন প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৩:০৬ পিএম

এসএসসির পর এবার ২০২৫ সালের দাখিল পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে নতুন রুটিন প্রকাশ করা হয়েছে। আগামী ১০ এপ্রিল এ পরীক্ষা শুরু হবে।

বুধবার (২৬ মার্চ) মাদ্রাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সই করা সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়।

সংশোধিত সূচি বিশ্লেষণ করে দেখা যায়, ২০ এপ্রিলের বাংলা প্রথমপত্র পরীক্ষা এক দিন পিছিয়ে ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া উচ্চতর গণিত (তত্ত্বীয়) ১২ মের পরিবর্তে ১৫ মে অনুষ্ঠিত হবে।

বাংলা প্রথম পত্র এবং উচ্চতর গণিত (তত্ত্বীয়)-এর পরিবর্তন ছাড়া সংশোধিত রুটিনের সঙ্গে আগে প্রকাশিত রুটিনের সব তারিখ ও সময়ের মিল রয়েছে।

তবে তত্ত্বীয় পরীক্ষা শেষে ১৬ মে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। ২০ মের মধ্যে সবাইকে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।

আগামী ১০ এপ্রিল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে দাখিল পরীক্ষাও। প্রথম দিন অনুষ্ঠিত হবে কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষা।

এবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন দাখিল পরীক্ষা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেবেন ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com