শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫ ২৮ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: হাদিকে সতর্ক করা নিয়ে যে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক র‍্যাব সদস্য!   কেরানীগঞ্জে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট   ফেনীতে বিভাগীয় ইজতেমা ময়দানে মুসল্লিদের ঢল   নির্বাচনী তফসিল ঘোষনার পরে ওসমান হাদিকে গুলি করায় সাদিক কায়েমের ক্ষোভ   ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান   “বেঁচে থাকুন, ফিরে আসুন” হাদির জন্য কাঁদছে বাংলাদেশ   ধর্মান্ধদের চক্রান্তে না পড়ে ধানেরশীষে ভোট দিয়ে উন্নয়ন করার সুযোগ দিন: সাবেক এমপি কাজী আলাউদ্দিন    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
শেখ মুজিবের জন্য দোয়া চাইলেন গাসিক সচিব, অতঃপর...
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১০:৫৩ AM

স্বাধীনতা দিবসে শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় মসজিদে মসজিদে বিশেষ দোয়ার আয়োজনে নির্দেশনার চিঠি দিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সচিব নমিতা দে।

তার এই বিতর্কিত চিঠির জেরে নমিতা দে কে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

জানা গেছে, গত ২০ মার্চ গাজীপুর সিটি করপোরেশনের সচিব নমিতা দে স্বাক্ষরিত এক চিঠিতে জেলার মসজিদে স্বাধীনতা দিবসে শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় মসজিদে বিশেষ দোয়া আয়োজনের অনুরোধ জানানো হয়। ওই চিঠি প্রকাশের পর সমালোচনা শুরু হয়।

গাজীপুর সিটি করপোরেশনের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, ‘আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫। সরকারি সিদ্ধান্ত মোতাবেক বিষয়টি যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে, ঐদিন সুবিধাজনক সময়ে আপনার মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির উন্নতি এবং মুক্তিযুদ্ধের শহিদদের স্মরণে বিশেষ মোনাজাত করার জন্য অনুরোধ করা হলো।’

এ বিষয়ে জানতে চাইলে নমিতা দে বলেন, আগের বছরের চিঠি কম্পিউটার থেকে কপি করে তার সামনে উপস্থাপন করা হলে তিনি সেটি ভালো করে না দেখে স্বাক্ষর করে দেন। পরে বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হলে এবং তার নজরে এলে চিঠিটি প্রত্যাহার করা হয় এবং শেখ মুজিবের নাম বাদ দিয়ে নতুন চিঠি ইস্যু করা হয়।

এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, স্বাধীনতা দিবসের একটি চিঠিকে কেন্দ্র করে জনপ্রশাসন মন্ত্রণালয় ওই সচিবকে ওএসডি করেছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com