বুধবার ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২৮ মাঘ ১৪৩২

শিরোনাম: ভোটের মাঠে বড় লিড: (সম্ভাব্য) বিএনপি ২১৯, জামায়াত ৩৭, বিদ্রোহী ১৪   নিবন্ধন পেল জনপ্রিয় নিউজ পোর্টাল ভিওডি বাংলা    আইসিসিকে যেভাবে হাজার কোটি টাকার ক্ষতি থেকে বাঁচাল পাকিস্তান!   নির্বাচনের ছুটিতে এটিএম বুথ নিয়ে বিশেষ নির্দেশনা!   ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন   সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা   নৌকার প্রার্থী হয়ে ধানের শীষে ভোট চাইলেন নায়িকা শিমলা!   
গাজায় তীব্র শীতে ৭ শিশুর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১:৪৮ পিএম

ফিলিস্তিনের গাজা উপত্যকায় তীব্র ঠান্ডা আবহাওয়ার কারণে অন্তত ৭ ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। কাতারভিত্তিক টেলিভিশন ইউএনআরডব্লিউএ এ খবর জানিয়েছে।

ইউএনআরডব্লিউএ'র কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি গাজায় শীতের প্রকোপ এবং মানবিক সহায়তা কমে যাওয়ায় সংকটপূর্ণ পরিস্থিতির কথা জানিয়েছেন।

নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি) জানিয়েছে, গাজার প্রায় ১০ লাখ ফিলিস্তিনি শীতের তীব্রতা থেকে অর্থবহ কোনো সুরক্ষা পায়নি।

এনআরসি অনুসারে, নভেম্বরের শেষের দিকে গাজার মাত্র ২৮৫,০০০ বাস্তুচ্যুত মানুষ প্রয়োজনীয় আশ্রয়সামগ্রী পেয়েছে। কিন্তু এখনো এখনো প্রায় ৯ লাখ ৪৫ হাজার লোকের সহায়তা প্রয়োজন।

ইসরায়েলি বাহিনী গাজার প্রায় ২৩ লাখ বাসিন্দাকে বাস্তুচ্যুত করেছে, যাদের মধ্যে হাজারো মানুষকে বাধ্য করা হয়েছে উপকূলের অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিতে। বৃষ্টি-বাতাস আর ঠান্ডা আবহাওয়ায় তাদের বেশ ভোগান্তির মধ্য দিয়ে যেতে হচ্ছে। 

গত ১৫ জানুয়ারি কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি ঘোষণা দেন, গাজায় আটক জিম্মিদের মুক্তি দিতে এবং যুদ্ধবিরতি ঘোষণার জন্য দোহা, কায়রো ও ওয়াশিংটনের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে একটি চুক্তি হয়েছে। গত ১৯ জানুয়ারি থেকে এই চুক্তি কার্যকর হয়েছে। সূত্র: তাস



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com