বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫ ২ পৌষ ১৪৩২

শিরোনাম: প্রকাশিত সংবাদে নাফিজ সরাফতের প্রতিবাদ   ভোটের ওপর নির্ভর করছে আপনার আমার সবার ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা    চীনে বিএনপি'র বিজয় দিবস উদযাপন    মোংলায় উন্মক্ত রাখা হয় নৌ বাহিনী ও কোস্টগার্ডের দুটি যুদ্ধ জাহাজ   বিজয় দিবসে বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংক এর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি   টাঙ্গাইলে উৎসাহ-উদ্দীপনায় বিজয় দিবস উদযাপিত   পিরোজপুরে রাষ্ট্রীয় মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন   
http://www.dailyvorerpata.com/ad/1763085968.gif
পরিস্থিতি বোঝার সক্ষমতা হারিয়েছেন তোফায়েল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯:৪৫ পিএম

জুলাই-আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের দেশ পরিচালনার বিষয়টি অনুধাবন করার মতো সক্ষমতা নেই আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদের। 

স্ট্রোকজনিত কারণে তার শরীরের একাংশ প্যারালাইজড হয়ে গেছে এবং স্মৃতিভ্রংশে আক্রান্ত হওয়ার ফলে তিনি কারও কথাও সঠিকভাবে বুঝতে বা কাউকে চিনতে পারছেন না।

তোফায়েল আহমেদের জামাতা ও সাবেক সংসদ সদস্য তৌহিদুজ্জামান তুহিন জানিয়েছেন, শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক হওয়ায় তিনি জাগতিক কোনো কিছু বুঝে উঠতে পারছেন না। 

তিনি বলেন, ‘স্ট্রোকের পর থেকে তার শারীরিক ও মানসিক অবস্থার ব্যাপক অবনতি হয়েছে। চলমান পরিস্থিতি, এমনকি তার বিরুদ্ধে ভোলায় দায়ের হওয়া মামলার খবরও তিনি জানেন না। তার ব্যাংক হিসাব স্থগিত করা হলেও এসব সম্পর্কে তাকে অবহিত করার পরিস্থিতিও নেই।’
   
গণঅভ্যুত্থানের পর তোফায়েল আহমেদের বিরুদ্ধে ভোলা জেলায় মামলা দায়ের করা হয়। পাশাপাশি তার ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। তবে তার বর্তমান মানসিক ও শারীরিক অবস্থার কারণে এসব বিষয়ের কোনো প্রভাব তার উপর পড়ছে না।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





http://www.dailyvorerpata.com/ad/1763086027.gif

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/1765376223.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763085829.gif
http://www.dailyvorerpata.com/ad/1763091212.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763085901.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]