মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে বোম্বে সুইটস’র ভেন্ডিং মেশিন উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১১ জুন, ২০২৩, ৭:৪৮ পিএম   (ভিজিট : ৮২৫)

প্রতিদিন শিক্ষার্থীদের হাতে টিফিন খাওয়ার জন্য পয়সা দেওয়ার বদলে সচেতন অভিভাবকরা এখন থেকে একটি স্মার্ট পাঞ্চ “কার্ড” তুলে দিবেন। যা দিয়ে যে কোনো শিক্ষার্থী নগদ পয়সা দিয়ে টিফিন কিনে খাওয়ার বদলে ভেন্ডিং মেশিনে “কার্ড” পাঞ্চ করলেই পছন্দের চিপস, কেক, চানাচুর, ঝাল মুড়ি, ডালভাজাসহ প্রায় ৫০ প্রকারের খাবার তালিকা চলে আসবে। যেখান থেকে পছন্দের খাবারের ছবির ওপর ক্লিক করলেই “কার্ড” থেকে অটোমেটিকভাবে দাম টাকা কেটে নিয়ে মেশিনের ভেতর থেকে পণ্যটি বের হয়ে আসবে।

রোববার (১১ জুন) রাজধানীর মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজে এমনি একটি ভেন্ডিং মেশিন উদ্বোধন করেছে দেশের ঐতিহ্যবাহী ‘বোম্বে সুইটস এন্ড কোম্পানী’। এর আগে মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসের উত্তর কর্ণারে ভেন্ডিং মেশিনটির স্থাপনা কাজ সম্পন্ন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইয়াহিয়া খান রিজন, ‘বোম্বে সুইটস এন্ড কোম্পানী লি:’র এজিএম (ইভেন্টস এন্ড একটিভিশান) কামরুল হাসান, এক্সিকিউটিভ ইমরান হোসাইনসহ (ইভেন্টস এন্ড একটিভিশান) প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী।

উদ্বোধনী অনুষ্ঠানে এক প্রতিক্রিয়ায় ‘বোম্বে সুইটস এন্ড কোম্পানী লি:’র এজিএম (ইভেন্টস এন্ড একটিভিশান) কামরুল হাসান বলেন, স্কুলে টিফিন কিনে খাওয়ার জন্য অভিভাবকরা সাধারণত শিক্ষার্থীদের নগদ টাকা দিয়ে থাকে, যা অনেক পুরনো একটি অভ্যাস বা রীতি বলা চলে। যা যুগের পর যুগ চলে আসছে। কিন্তু আমাদের ‘বোম্বে সুইটস এন্ড কোম্পানী’ চিন্তা করলো কিভাবে শিক্ষার্থীদের হাতে নগদ টাকা না দিয়ে টিফিন করানো যায়। অর্থ্যাৎ টাকা-পয়সা থেকে দূরে রাখা যায়। এক প্রকার বলা চলে ‘ক্যাশলেস’ টিফিন ব্যবস্থা। আর এই ভাবনা থেকেই আমাদের এই স্মার্ট পাঞ্চ “কার্ড” ব্যবস্থা চালু করা হয়েছে।

এজিএম কামরুল হাসান আরো বলেন, বর্তমানে এই পাঞ্চ “কার্ড” দিয়ে প্রায় ৫০ প্রকারের খাবার পণ্য থেকে পছন্দের পণ্যটি ক্রয় করা যাবে। কার্ডের টাকা শেষ হয়ে গেলে নিকটবর্তী আমাদের নির্ধারিত ‘তাকধুম’ আউটলেট থেকে সর্বনিম্ন ১০০ টাকা বা তার উপরে যে কোনো পরিমাণে রিচার্জ করা যাবে। ভবিষ্যতে জুস, কোমল পানীয়সহ শিক্ষার্থীদের পছন্দসই পণ্য তালিকায় রাখা হবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]