মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ১০:৩৪ পিএম   (ভিজিট : ৩৮০)


প্রকৃতির নিয়মেই শীত আসে। আর শীত আসলেই চোখে পড়ে ছিন্নমূল, অসহায় মানুষদের হাড়কাঁপানো কষ্ট। এমন অসহায় দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশন। 

২৯ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১১ টায় নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশন এর অস্থায়ী কার্যালয়ে উক্ত ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক শেখ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জনাব সাঈদ উজ জামান সাঈদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, শ্যামনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি। এসময় আরও উপস্থিতি ছিলেন- মুকুল আহমেদ, তরুণ মোদক মানিক, ফারুক হোসেন, সহকারি স্বাস্থ্য হিমাংশু মন্ডল, নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের সদস্য আব্দুস সেলিম, শফিকুল ইসলাম, শুভ সাহা, আরাফাত হোসেন, কামরুল ইসলাম প্রমূখ। 

শীতবস্ত্র বিতরণের ব্যাপারে নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আল মামুন বলেন, প্রতি বছর গরীব অসহায়দের জন্য এক কষ্টের বার্তা নিয়ে আসে শীত। তবে তাদের পাশে দাঁড়াতে দেখা যায় খুব কম স্বামর্থ্যবানদের। অসহায় দুঃখীদের মুখে হাসি ফোটাতে পারা এক ভিন্ন অনুভূতি। সমাজের পিছিয়ে পড়া মানুষদের কল্যাণে আজীবন কাজ করে যাবে নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশন। 

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ফাতিমা তাসনিম মিম।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]