মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
রাজধানীতে এফডাব্লিউভি পদের ফলাফল প্রত্যাশীদের মানববন্ধন
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ৫:১৮ পিএম   (ভিজিট : ৫৮৩)

রাজধানীর কারওয়ান বাজারে আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সামনে মানববন্ধন করেছে এফডাব্লিউভি পদে ফলাফল প্রত্যাশীরা। মৌখিক পরীক্ষার সাত মাস পার হলেও ফলাফল প্রকাশের সময় নিয়ে কালক্ষেপন করা এবং ফলাফল যথাসময়ে না পাওয়ায় এ মানববন্ধন করেছেন তারা।

এ সময় বক্তারা বলেন, ২০২০ সালের মার্চ মাসে সার্কুলার দেয় পরিবার পরিকল্পনা অধিদপ্তর। তার ৩ বছর পর ২০২৩ সালের ফেব্রæয়ারী মাসে অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা। সেখানে মৌখিক পরীক্ষার জন্য উর্ত্তীর্ণ হয় ৭৬২১ জন। ২০২৩ সালের মে মাসের ২৫ তারিখ থেকে জুন মাসের ১৮ তারিখ পর্যন্ত হয় মৌখিক পরীক্ষা। কিন্তু দীর্ঘ ৭ মাস পেরুলেও এখনও পর্যন্ত কর্তৃপক্ষ আমাদের ফলাফল জানাতে পারেন নাই। এমনিতেই দীর্ঘ ৪ বছর আমরা ঝুলন্ত অবস্থায় আছি,আমাদের অনেকের চাকুরির বয়স শেষ হয়ে আসছে ।এ অবস্থায় আমাদের রাস্তায় নামা ছাড়া বিকল্প কোন পথ খোলা ছিল না।

বক্তারা আরও বলেন,এর আগেও আমরা ৫ বার মানববন্ধন করেছি এসময় কর্তৃপক্ষ জানিয়েছে খুব দ্রæত সময়ে মধ্যে তারা ব্যাবস্থা নিবে। সর্বশেষ তারা জানিয়েছে নভেম্বরের শেষদিকে অথবা ডিসেম্বরের শুরুর দিকে তারা ফলাফল প্রকাশ করবে।কিন্তু এখনও তারা ফলাফল প্রকাশে ব্যর্থ। আমরা বালাদেশের চল্লিশোর্ধ জেলা থেকে আজকে এখানে এসেছি আমাদের একটাই দাবি আমাদের ফলাফল।

এসময় তারা আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী একজন নারী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক একজন নারী আমরাও নারী। আমাদের এই সমস্যা নিরসনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]