মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
রূপায়ণ সিটি উত্তরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় শাখার চুক্তি স্বাক্ষর
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ৯:০২ পিএম   (ভিজিট : ৫০৬)

দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড সিটি রূপায়ন সিটি উত্তরায় দ্বিতীয় ক্যাম্পাস করবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল। শুক্রবার বিকেলে রূপায়ণ সিটি উত্তরায় এ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষরিত হয়।  

অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল, কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, পরিচালক রোকেয়া বেগম নামিসা, রূপায়ণ সিটির সিইও এম মাহবুবুর রহমান  ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. সবুর খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল ড. মোঃ মাহমুদুল হাসান সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এসময়  রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন, "রূপায়ন সিটি উত্তরা একটি আন্তর্জাতিক মানের শহর। এই শহরের জন্য আমরা সবচেয়ে ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান চাই। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল তার শিক্ষার মান এবং সুনামের জন্য সুপরিচিত। তাই আমরা তাদের সাথে দ্বিতীয় ক্যাম্পাস এর জন্য চুক্তিবদ্ধ হয়েছি। আশা করি তারা আমাদের শহরের জন্য একটি মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবে।"

রূপায়ণ সিটির সিইও এম মাহবুবুর রহমান বলেন, "ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের শিক্ষাঙ্গনে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা অত্যন্ত খুশি যে তারা আমাদের অনবদ্য এই সিটিতে তাদের দুইটি ক্যাম্পাস পরিচালনা করবে। আমি বিশ্বাস করি এটি বৃহত্তর উত্তরাবাসীর জন্য একটি অসাধারণ সুযোগ। তাদের ভবিষ্যৎ প্রজন্ম দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ও ঢাকার সুন্দরতম এবং নিরাপদ পরিবেশে বেড়ে উঠবে।"

ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. সবুর খান বলেন, "রূপায়ন সিটি উত্তরা একটি আধুনিক এবং পরিবেশবান্ধব শহর। আমরা এই শহরের জন্য একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই। রূপায়ন গ্রুপের সাথে আমাদের এই চুক্তির মাধ্যমে আমরা সেই লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেলাম।"
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, এই প্রিমিয়াম মেগা গেটেড সিটির প্রথম স্কুল এ সফলতার সাথে কার্যক্রম পরিচালনা করে আসছে বিগত ১ বছরের বেশি সময় ধরে, এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার দুপুরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল রূপায়ণ সিটি উত্তরাতে অবস্থিত দ্বিতীয় স্কুলের জন্য চুক্তিবদ্ধ হলো।

গেল এক বছরের বেশি সময় ধরে রূপায়ণ সিটি উত্তরায় সফলতার সাথে প্রথম স্কুল পরিচালনা করে আসছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল। এরই ধারাবাহিকতায় রূপায়ণ সিটি উত্তরায় দ্বিতীয় স্কুলের জন্য চুক্তিবদ্ধ হলো প্রতিষ্ঠানটি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]