মঙ্গলবার ৭ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: রোববার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ৫:১৯ পিএম   (ভিজিট : ৫৪৫)

মাধ্যমিকের চেয়ে প্রাথমিকে শিক্ষকদের ছুটি কম হওয়ায় শিক্ষকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি ১৬ দিন বাড়ানো হয়েছে। ছুটি বাড়িয়ে নতুন করে ২০২৪ সালের শিক্ষাপঞ্জিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

আজ রোববার (৩১ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবর রহমান ছুটি বাড়ার বিষয়টি নিশ্চিত করেন। গত ২৮ ডিসেম্বর ছুটির সংশোধিত তালিকায় স্বাক্ষর করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংশোধিত ছুটির তালিকায় দেখা যায়, পবিত্র রমজান, বঙ্গবন্ধুর জন্ম দিবস, জাতীয় শিশু দিবস, দোলযাত্রা, স্বাধীনতা ও জাতীয় দিবস, ইস্টার সানডে, জুমাতুল বিদাসহ বিভিন্ন ধর্মীয় ও জাতীয় দিবসগুলোর ছুটি আট দিন বাড়ানো হয়েছে। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ ছুটি বেড়েছে সাত দিন।

দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি বেড়েছে দুই দিন। শীতকালীন অবকাশ ও বিজয় দিবসে ছুটি বেড়েছে এক দিন। এসব খাতে ছুটি বেড়েছে ১৮ দিন। অন্যদিকে আষাঢ়ী পূর্ণিমা ও শুভ মহালয়া―এ দুই দিনের ছুটি বাতিল করা হয়েছে।

এর আগে মাধ্যমিকের মতোই ৭৬ দিনের ছুটি পাওয়ার দাবি জানিয়েছিলেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের সমন্বয়ক মু. মাহবুবর রহমান। একই দাবিতে দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অসন্তোষ প্রকাশ করেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]