মঙ্গলবার ৭ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: রোববার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ৫:৪৩ পিএম   (ভিজিট : ৬১১)

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এজাহারে নাম থাকার পরও গ্রেফতার না দেখানো ৯ মামলায় জামিন শুনানির জন্য আগামী ৯ জানুয়ারি তারিখ ধার্য করেছেন আদালত।

আজ রোববার (৩১ ডিসেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম রেজাউল করিম চৌধুরী মির্জা ফখরুলের জামিন আবেদন গ্রহণ করে শুনানির এ তারিখ দেন।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষের পর রাজধানীর পল্টন ও রমনা থানায় পুলিশ বাদী হয়ে এসব মামলা করে। ১০ মামলার মধ্যে আট মামলার এজাহারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম রয়েছে।

কিন্তু তাঁকে প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় গ্রেপ্তার করা হলেও বাকি মামলাগুলোতে গ্রেপ্তার দেখানো হচ্ছিল না। এমন পরিস্থিতিতে গত ১৩ অক্টোবর ১০ মামলায় তাঁর জামিন চেয়ে ঢাকার সিএমএম আদালতে আবেদন করা হয়। কিন্তু সিএমএম আদালত কোনো আদেশ না দিয়ে জামিন আবেদন রেখে দেন।

গত ১৭ ডিসেম্বর এ রিটে প্রাথমিক শুনানির পর নাশকতার ৯ মামলায় মির্জা ফখরুলের জামিন আবেদন গ্রহণ করে তা আইন অনুযায়ী নিষ্পত্তি করতে ঢাকার সিএমএমকে নির্দেশ দেন হাইকোর্ট। এর মধ্যে গত ১৮ ডিসেম্বর রাজধানীর পল্টন থানার এক মামলায় মির্জা ফখরুলকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী। এ মামলায় মির্জা ফখরুলকে গত ১৪ ডিসেম্বর গ্রেপ্তার দেখায় পুলিশ।

মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, ‘হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী গতকাল (শনিবার) ৯ মামলায় জামিন আবেদন করা হয়। আজ ঢাকার সিএমএম জামিন আবেদন গ্রহণ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে আবেদনের শুনানির জন্য আগামী ৯ জানুয়ারি এ দিন ধার্য করেছেন।’

জানা যায়, গত ২৮ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে মির্জা ফখরুলের গুলশানের বাসা থেকে তাকে আটক করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এরপর তাকে হত্যা ও গাড়ি পোড়ানোর ঘটনায় পল্টন থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গত ২৯ অক্টোবর তাকে আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে রয়েছেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]