মঙ্গলবার ৭ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
মির্জা ফখরুলের জামিন শুনানি ৩ জানুয়ারি
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: রোববার, ১৭ ডিসেম্বর, ২০২৩, ১২:০৯ পিএম   (ভিজিট : ৬৬৭)

প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুরের মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদনের রুল শুনানির সময় নির্ধারণ করেছেন হাইকোর্ট। আগামী ৩ জানুয়ারি তার জামিন শুনানি অনুষ্ঠিত হবে। 

রোববার (১৭ ডিসেম্বর) সকালে বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ জামিন শুনানির সময় নির্ধারণ করেন।

এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদনের রুল শুনানি জরুরিভিত্তিতে করতে জয়নুল আবেদীনের নেতৃত্বাধীন আইনজীবীরা আবেদন করেছিলেন।

গত ১৪ ডিসেম্বর সংশ্লিষ্ট বেঞ্চ মির্জা ফখরুলের জামিন আবেদনের রুল শুনানির সময় নির্ধারণের জন্য হাইকোর্ট আজকের দিন ধার্য করেছিলেন।

গত ৭ ডিসেম্বর মির্জা ফখরুলের জামিন নামঞ্জুর করে, কেন তাকে জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে সাত দিনের মধ্যে ব্যাখ্যা দিতে রুল জারি করেন হাইকোর্ট।

গত ৩ ডিসেম্বর মির্জা ফখরুল তার আইনজীবীদের মাধ্যমে হাইকোর্টে জামিন আবেদন করে বলেন, তিনি কোনোভাবেই প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িত নন। তিনি একজন বয়স্ক ব্যক্তি এবং হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছেন।

রমনা থানায় দায়ের করা মামলায় গত ২৯ অক্টোবর মির্জা ফখরুল কারাগারে পাঠানো হয়। গত ২২ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত তার জামিন আবেদন নাকচ করেছিলেন। বিএনপির জ্যেষ্ঠ এই নেতা ৪৩ দিন ধরে কারাগারে আছেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]