মঙ্গলবার ৭ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
প্রার্থিতা ফিরে পেলেন না আ.লীগের শামীম
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ১২:৩৫ পিএম   (ভিজিট : ৬৬৬)

ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হকের রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৮ ডিসেম্বর) বিচারপতি মো.ইকবাল কবির ও বিচারপতি এস এম  মনিরুজ্জামানের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। ওই আসনে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের পক্ষে ছিলেন আইনজীবী মোস্তাফিজুর রহমান খান।

পরে মোস্তাফিজুর রহমান খান বলেন, ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থীর মনোনয়নপত্র রিটার্নিং অফিসার গ্রহণ করেন। কিন্তু মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। সে আপিলের মূল কথা ছিল আওয়ামী লীগের প্রার্থী বাংলাদেশের পাশাপাশি নেদারল্যান্ডসের নাগরিক। সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুসারে তার সংসদ নির্বাচনের যোগ্যতা নেই। আপিল শুনানি শেষে ১৫ ডিসেম্বর নির্বাচন কমিশন আপিল মঞ্জুর করেন। এর বিরুদ্ধে শামীম হক রিট করেন। সেই রিট সরাসরি খারিজ করে দেন। হাইকোর্টে তিনি বলেছেন - নাগরিকত্ব প্রত্যাহারের জন্য নেদারল্যান্ডসে আবেদন করেছেন। মনোনয়নপত্র দাখিলের আগে বা পরে তিনি এ আবেদন করেছেন। সে ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি।

এ রিট খারিজ করার ফলে নির্বাচন কমিশনের আদেশ বহাল রইল এবং শামীম হকের প্রার্থিতা অবৈধ। তাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না বলে জানান এই আইনজীবী।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]