বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
বুবলীর সন্তানকে নিয়ে যা বললেন অপু বিশ্বাস
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:২৬ পিএম   (ভিজিট : ৭৫৩)

‘জয়, তুমি বড় হও। তোমার সঙ্গে মায়ের আশীর্বাদ আছে। তুমি তোমার ভাইকে অনেক ভালোবাসবে।’ সন্তানের উদ্দেশে তিন লাইনের চিঠিতে এমনটাই লিখলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। আর চিঠিটি পড়ে শোনান ‘লাল শাড়ি’ অভিনেতা চিত্রনায়ক সাইমন সাদিক।

সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশন অনুষ্ঠানের আয়োজনে উপস্থাপকের আহ্বানে কথাগুলো লেখেন নায়িকা। এদিন ভাই বলতে যে বীরকেই বুঝিয়েছেন সেটাও খোলাসা করেন অপু। বৃহস্পতিবার দুপুরে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার পর মন্তব্যের ঘরে ভক্ত-অনুসারীদের বেশ প্রতিক্রিয়া দেখা যায়।

অপুর কথায়, পৃথিবীতে আমার কাছে সব সন্তানই পবিত্র। সব বাচ্চাই আমার স্নেহের। সন্তানের মানসিক বিকাশের জন্য পুঁথিগত বিদ্যার চেয়ে পারিবারিক শিক্ষা অতি জরুরি, দরকার। মানুষের সঙ্গে আচার–আচরণ কেমন হবে, আমি আমার বাচ্চাকে সেই শিক্ষা দিচ্ছি। তিন লাইনের বার্তায় সেটাই প্রকাশ করেছি আমি।

অপু-শাকিব-বুবলী এই অভিনয় ত্রয়ীর কথা কারো আর অজানা নয়। অপুর সঙ্গে শাকিবের অফিসিয়াল বিচ্ছেদ হয়ে গেলেও বুবলীর সঙ্গে এখনো তেমনটা ঘটেনি। তবে অফিসিয়ালি শাকিব-বুবলীর বিচ্ছেদ না ঘটলেও তাদের সম্পর্ক যে আর টিকে নেই সেটি বহুবার পরিষ্কার করেছেন ঢালিউড কিং খান।

এদিকে বুবলীর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটলেও পুনরায় শাকিব-অপুর সম্পর্ক জোড়া লাগার আভাস পাওয়া গেছে। সম্প্রতি কলকাতার আনন্দবাজার পত্রিকাকে দেওয়া অপু বিশ্বাসের সাক্ষাৎকারে তেমন কিছুরই ইঙ্গিত মিলেছে।

প্রসঙ্গত, ‘লাল শাড়ি’ ছবিতে প্রথমবারের জুটি বেঁধেছেন অপু বিশ্বাস ও সাইমন সাদিক। সরকারি অনুদানের ছবিটি অপু বিশ্বাসের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘অপু-জয় চলচ্চিত্র’ থেকে নির্মিত হচ্ছে। এটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]