শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
২০২৪ সালে পর্দা কাঁপাতে আসছে বলিউডের যেসব সিনেমা!
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ৭:৫৪ পিএম   (ভিজিট : ৪৮৪)

আজই শেষ হতে চলেছে ২০২৩ সাল। এ বছর বিশ্ব বিনোদন অঙ্গনে এসেছে অসংখ্য চলচ্চিত্র। বিগত বছরগুলোর চেয়ে বক্স অফিস কাঁপানো চলচ্চিত্র যেমন এসেছে, তেমনি দর্শক হৃদয় জয় করে সমালোচকদেরও প্রশংসা অর্জন করেছে একাধিক চলচ্চিত্র। হলিউড থেকে বলিউড, বিশ্বজুড়ে এ বছর বিনোদন অঙ্গন ছিল জাঁকজমকপূর্ণ। পুষ্পা হোক বা ইন্ডিয়ান পুলিশ ফোর্স, এই বছরই বেশ কিছু ছবির ঘোষণা হয়ে গিয়েছিল, সেই মত ২০২৪-এর শুরু থেকেই এই ছবিগুলোকে ঘিরে উত্তেজনা যে তুঙ্গে উঠবে সে কথা বলাই বাহুল্য। কোন কোন ছবি রয়েছে আসন্ন মুক্তির তালিকায়?

পুষ্পা ২
‘পুষ্পা’র প্রভূত সাফল্যের পর জানা গিয়েছিল এর পরের সিকোয়েল আসছে। এমনকি আল্লু অর্জুনের অদ্ভুত লুক দিয়ে এই ছবির পোস্টারও মুক্তি পেয়েছে এই বছর। ফলে তার পর থেকেই ‘পুষ্পা ২’কে ঘিরে উত্তেজনা বাড়ছে ক্রমশ। ছবির একটি টিজারও কিছুদিন আগে প্রকাশ্যে আসে সমাজমাধ্যমে যেখানে সবাইকে কেবল পুষ্পাকে খুঁজতে দেখা গিয়েছিল। তবে ২০২৪ সালে ঠিক কোন সময় এই ছবি মুক্তি পাবে তা এখনো স্পষ্ট জানা যায়নি।

হীরামাণ্ডি
আগামী বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পেতে পারে সঞ্জয় লীলা বনশলীর পরের ছবি ‘হীরামাণ্ডি’। একটা অত্যাশ্চর্য পিরিয়ড-ড্রামা হতে চলেছে এই ছবিটি। ছবির কাস্টিং প্রকাশ্যে আসা মাত্রই সাড়া পড়ে গিয়েছিল দর্শকদের মধ্যে। এই ছবিতে একসঙ্গে দেখা যাবে মনীষা কৈরালা, সোনাক্ষী সিন্‌হা, রিচা চাড্ডা, সনজিদা শেখ প্রমুখকে। নেটফ্লিক্সে মুক্তি পাবে সঞ্জয় লীলা বনশলীর এই ছবি।

ফাইটার
ঋতিক রওশন এবং দীপিকা পাড়ুকোনের অনস্ক্রিন রসায়ন দেখে ইতোমধ্যেই ছবির একটি গানকে ঘিরে নেটপাড়া উত্তাল। বলাই বাহুল্য, এই ছবিতেই প্রথম একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন ঋতিক এবং দীপিকা। ছবির বেশ কিছু গান ইতোমধ্যে মুক্তি পেয়েছে। আর ফাইটারই হতে চলেছে বলিউডের প্রথম এয়ার-অ্যাকশন ছবি।

মেরি ক্রিসমাস
দক্ষিণী অভিনেতাদের নিয়ে বেশ কিছু ছবি মুক্তি পাচ্ছে পরপর। বলিউডে এ এক নতুন ট্রেন্ড। আবার কয়েকজন বলিউড তারকা অভিনয় করছেন দক্ষিণী ছবিতেও। আর সেই ট্রেন্ডে গা ভাসিয়ে আসতে চলেছে শ্রীরাম রাঘবনের ছবি ‘মেরি ক্রিসমাস’। এই ছবিতে একফ্রেমে দেখা যাবে দক্ষিণী তারকা বিজয় সেতুপতি এবং বলিউডি ডিভা ক্যাটরিনা কাইফকে। কিছুদিন আগেই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে যা দর্শকদের অপেক্ষার পারদ ক্রমেই বাড়িয়ে তুলেছে।

সিংহাম এগেইন
অজয় দেবগণের জাদু কি ভুলতে পারে দর্শক! তার সাম্প্রতিক ছবি ‘ভোলা’ সেভাবে ব্যবসায়িক সাফল্য না পেলেও ‘সিংহাম’ ফ্র্যাঞ্চাইজি তার কাছে সবসময় হাতের পাঁচ। ফের একবার পুলিশের উর্দি গায়ে দেখা যাবে অজয়কে। তবে এবার সঙ্গে থাকছে আরো দুই চমক। রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]