মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: কর্মোপযোগী শিক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব   নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়: রাষ্ট্রপতি   নির্বাচনে ২১ সদস্যের মনিটরিং সেল গঠন ইসির   দেশজুড়ে যে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা!   মির্জা ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি   প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন (তালিকা)   নির্বাচনের বিরুদ্ধে বিএনপির প্রচারণা রাষ্ট্রদ্রোহিতার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী   
মালাইকার সঙ্গে ছবি তোলার সময় একি করলো ভক্ত!
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ৮:৪০ পিএম   (ভিজিট : ৮০৩)

তারকা মানেই দর্শকখ্যাতি। যার যত বেশি দরর্শকখ্যাতি সে তত বড় মাপের তারকা। তবে এই খ্যাতি রক্ষার জন্য মাঝেমধ্যেই পড়তে হয় নানান বিড়ম্বনায়। কখনও কখনও তা পেরিয়ে যায় সহ্যসীমার বাইরে। কখনও কেউ বা এটাকে স্বাভাবিকভাবে মেনে নেয় আবার কখনও আবার কেউকেউ বিরুপ আচরণও করে বসেন। 

সম্প্রতি এরকম এক  পরিস্থিতির শিকার হতে হলো মালাইকা অরোরাকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। এরইমধ্যে ভাইরাল হয়েছে মালাইকার সঙ্গে ওই যুবকের কাণ্ড।

রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা’র সেটে এমনই একটি ঘটনা ঘটে। শুটিংয়ে যাওয়ার আগে পাপারাজ্জির সামনে লাল শাড়ি পরে পোজ দিচ্ছিলেন মালাইকা। আচমকা এক অনুরাগী ছবি তুলতে এগিয়ে আসেন। ভক্তটি ছিলেন শারীরিকভাবে অক্ষম। মালাইকা হাত বাড়িয়ে তাকে ছবি তোলার জন্য ডেকে নেন।

কিন্তু ছবি তোলার উচ্ছ্বাসে যুবক হয়তো নিজের অজান্তেই একটি হাত মালাইকার নিতম্বের ওপর রাখেন। অপ্রস্তুত হয়ে মালাইকা এক পা পিছিয়ে যান। কিন্তু যুবক ছবি তুলতেই ব্যস্ত ছিলেন। ধৈর্য ধরে তার সঙ্গে ছবি তোলেন মালাইকা। তারপর ইশারায় নিজের নিরাপত্তারক্ষীকে ডেকে নেন। নিরাপত্তারক্ষী এসেই সবার আগে যুবকের হাত সরিয়ে দেন।

এতে নেটিজেনরা বিভিন্ন রকম মন্তব্য করছেন। তবে অনেকেই নিয়েছেন যুবকের পক্ষ। তাদের মতে যুবক হয়তো সোজাভাবে দাঁড়াতে পারছিলেন না বলেই অজান্তে এই কাজ করেছেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]