শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
সেই মাসুদের পাশে অভিনেত্রী ফারিয়া শাহরিন
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২, ২:২৭ এএম   (ভিজিট : ৭০৫)

সামাজিক যোগাযোগ মাধ্যমে ক’দিন আগেই কয়েক সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, এক যুবক ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে চলন্ত বাসযাত্রীদের কাছে কিছুটা দৌঁড়াতে দৌঁড়াতে পানি ও জুস বিক্রি করছেন। জীবনের ঝুঁকি নিয়ে চলন্ত বাসের সাথে দৌড়ে পাল্লা দিয়ে যাত্রীকে পানি দিতে সক্ষম হন। মুখে তার রাজ্যের হাসি!

মাসুদ নামের ভাইরাল সেই পানি বিক্রেতাকে খুঁজে পেয়েছেন লাক্স সুপারস্টার মডেল ও অভিনেত্রী ফারিয়া শাহরিন। 

তাকেনিয়ে নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্টও করেছেন এই অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘ভাইটার জন্য জব খুঁজছি, দেখি পারি কি না। উনি এসএসসি পর্যন্ত পড়েছেন। উনার একটা জব খুব প্রয়োজন। আমি চেষ্টা করছি। আপনারা যদি আমার আগেই তাকে একটা জব নিয়ে দিতে পারেন তাহলে খুব ভালো হয়। ভাইটার জন্য আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি। আমি জানি আপনারাও করবেন ইনশাআল্লাহ।’

এই পোস্টে যুবকটির সাথে ভিডিও কলের মুহূর্তের স্ক্রিনশটও শেয়ার করেছেন ফারিয়া শাহরিন। পোস্ট দেওয়ার পর ব্যাপক সাড়াও পড়েচে। সেই সঙ্গে এমন উদ্যোগের জন্য নেটিজেনদের বাহবা কুড়াচ্ছেন অভিনেত্রী। 









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]