শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬ ● ৩১ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
দাড়ি পুরুষের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী: গবেষণা
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২, ৯:৫৭ পিএম   (ভিজিট : ২৫৮৪)

 ইসলামে পুরুষদের দাড়ি রাখার বিধান রয়েছে। সম্প্রতি এক গবেষণায়ও দেখা গেছে, দাড়ি পুরুষের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটি চেহারাকে ক্ষতিকর জীবাণু থেকে সুরক্ষিত রাখে।

ব্রিটিশ পত্রিকা দি সান জানিয়েছে, ড. করন রাজন নামে এক গবেষক সামাজিক যোগাযোগ মাধ্যমে দাড়ি নিয়ে গবেষণা বিষয়ক একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে তিনি গবেষণার সূত্রে উল্লেখ করেছেন, দাড়ি পুরুষের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। একইসাথে দাড়ি পুরুষের চেহারাকে ক্ষতিকর জীবাণু থেকে সুরক্ষিত রাখে।

ড. করন রাজন এ নিয়ে একটি হাসপাতালের কয়েকজন কর্মীর ওপর নিরীক্ষা চালিয়েছেন। এরমধ্যে যেসব কর্মীর মুখে দাড়ি ছিল তাদের চেহারায় ‘এমআরএসএ’ নামক ধ্বংসাত্মক ব্যাকটেরিয়াল সুপারবাগ তিন গুণ কম। এটি এমন একটি ব্যাকটেরিয়া যার ওপর অনেক অ্যান্টিবায়োটিকই কাজ করে না এবং এর চিকিৎসাও প্রায় অসম্ভব।

ড. করন রাজন জানান, হাসপাতালের দাড়িহীন কর্মীদের চেহারায় এই ব্যাকটেরিয়া তিন গুণ পাওয়া গেছে। এছাড়াও যাদের মুখে দাড়ি নেই, তাদের তুলনায় যাদের মুখে দাড়ি আছে, তাদের চেহারায় আরো বেশ কিছু ব্যাকটেরিয়ার উপস্থিতি কম পাওয়া যায়।

তাই এই গবেষণার আলোকে সব পুরুষকেই দাড়ি রাখার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্ট অভিজ্ঞরা।

সূত্র : ডেইলি পাকিস্তান



ভোরের পাতা/কে 









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]