শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
মাংস খাওয়ার পর ভুলেও যা খাবেন না
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: রোববার, ১০ জুলাই, ২০২২, ৯:০৪ পিএম   (ভিজিট : ৮৯৮০)

ঈদুল আজহায় পশু কোরবানি দেওয়ার বিধান থাকায় সকল ধর্মপ্রাণ মুসলমানই ধর্মীয় রীতি আর সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি ও এর মাংস বণ্টন করে থাকেন। এ সময় প্রতিটি পরিবারেই বেশি পরিমাণে থাকে কোরবানির মাংস। তাই অনেকেই ডায়েটলিস্টে মাংস খাওয়ার প্রবণতা বাড়িয়ে দেন অনেকটাই।

বিশেষজ্ঞরা বলছেন, কোরবানির ঈদে সাধারণত চারপায়া প্রাণীকে কোরবানির জন্য বেছে নেয়া হয়। এই চারপায়া প্রাণীর মধ্যে রয়েছে গরু, মহিষ, ছাগল, খাসি, ভেড়া, উট ইত্যাদি। যার সবই উচ্চমাত্রার প্রোটিন সমৃদ্ধ খাবার।

এই উচ্চমাত্রার প্রোটিন সমৃদ্ধ খাবারের সঙ্গে ঈদের আনন্দ হিসেবে থাকে আরও নানান খাবারের আয়োজন, যা আমাদের শরীরে ঝুঁকি বাড়িয়ে দিয়ে ঈদের আনন্দ মাটি করে দিতে পারে। তাই আসুন জেনে নিই উচ্চমাত্রার এই মাংস খাওয়ার পর কোন খাবারটি ভুলেও খেতে পারবেন না।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ বাংলায় এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যেখানে তুলে ধরা হয়েছে বিখ্যাত আয়ুর্বেদিক চিকিৎসক নিকিতা কোহলির পরামর্শ।

আয়ুর্বেদিক চিকিৎসক নিকিতা কোহলি মনে করেন, মাংস খাওয়ার সঙ্গে বা খাওয়ার পর একটি খাবার খাওয়ার প্রবণতা আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক হতে পারে।

যেমন মাংস খাওয়ার পর দুধ বা দুধজাতীয় কোনো খাবার খাওয়া মোটেও উচিত নয়। কারণ, দুধ হজম হতে অনেক বেশি সময় নিয়ে থাকে। মাংসও আমাদের শরীরে সহজে হজম বা শোষণ হয় না। তাই এই দুটি খাবার একসঙ্গে খেলে আপনার হতে পারে পেটে গ্যাস বা হাই ব্লাড প্রেশারের সমস্যা।

এই দুটি খাবার পাচনক্ষমতার বিরুদ্ধে কাজ করে, যা আপনার পরিপাক তন্ত্রকে দুর্বল করার পাশাপাশি এর ক্ষতিসাধন করতে শুরু করে। ত্বকের নানা সমস্যা, অ্যালার্জি, স্টমাক সমস্যা, হজমের সমস্যা, গ্যাস হওয়া, আলসারের সমস্যা, কনস্টিপেশন থেকে শুরু করে অ্যাসিড বা আরও রোগ হতে পারে আপনার। তাই কোরবানির ঈদে ডেজার্ট হিসেবে দুধের পায়েস, ফিরনি কিংবা মাংস রান্নায় তরল দুধ ব্যবহার করা থেকে বিরত থাকুন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]