শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
লোডশেডিংয়ের সময় কাটাতে যা করবেন!
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ জুলাই, ২০২২, ২:৩৭ এএম   (ভিজিট : ৬১৬০)

প্রকৃতির আলো-অন্ধকারে লোডশেডিংয়ের সময় উপভোগ করা যায়। ধরুন বিদ্যুৎ নেই চোখ বন্ধ করে মন দিয়ে প্রকৃতির শব্দ শুনুন। প্রকৃতিতে ছড়িয়ে আছে হাজারো শব্দ। সেগুলোকে শুনলে মন শান্ত হবে, জানা হবে প্রকৃতিকেও আরও কাছ থেকেও। 

এই সুযোগে আবার সঙ্গীর খুঁত ধরতে উঠে পড়ে লেগে যাবেন না, পারিবারিক অশান্তিই তৈরি হবে এতে। পরিবারে সেই কথাগুরো চর্চা জারি রাখুন যেগুলো পরস্পর পরস্পরের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধার বাহন।

১. আঁকতে বা লিখতে ভালো লাগে অথবা অন্য কোনো শিল্পচর্চায় নিজেকে নিয়জিত রাখতে চান। কাজের ফাঁকে এই শহরে নিজের জন্য সময় বের করা অসম্ভব কঠিন। তবে এতকিছুর মধ্যেও আপনি যদি নিজের এই সৃজনশীলতার চর্চা অব্যাহত রাখতে চান, লোডশেডিংয়ে এই কাজটিও করতে পারেন। নিজের পছন্দের কাজ করার মাধ্যমে মানসিকভাবে ইতিবাচক ও আনন্দপূর্ণ হয়।

২. হাঁটতে বের হতে পারেন। জনমানুষের সান্নিধ্যে এসে মনটাও বেশ ফুরফুরে হয়ে উঠবে। কে জানে, হয়তো দিনের আলোয় যে রাস্তাকে অনেক চেনা লাগে, সেটাই আবার নতুন করে চিনতে পারবেন। হয়তো নতুন করে ভালো লাগতে শুরু করবে অনেক কিছু।

৩.  দিনের বেলায় প্রকৃতির আলোয়  ক্যারম বা লুডুর মতো খেলাগুলো যে জমে উঠবে পারিবারিক আয়োজনে তা বলাই বাহুল্য। মাথা খানিকটা বেশি খাটাতে চাইলে দাবাকেও বেছে নিতে পারেন।

৪. পরিবারের সবাইমিলে গল্প করতে পারেন। এমন সব কাজ খুঁজে বের করুন যা আন্তরিকতা বাড়াবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]